,

আসছে ভয়ঙ্কর ভূমিকম্প!

news-image

ডেস্ক রিপোর্ট।। পেরু থেকে মেক্সিকো, ইরান থেকে জাপান— গত কয়েক বছরে একের পর এক বড় বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে পৃথিবী। কিন্তু এখানেই শেষ নয়, দুই মার্কিন বিজ্ঞানীর ভবিষ্যদ্বাণী সত্যি হলে পরবর্তী বছরগুলিতে আর ভয়ঙ্কর ভূমিকম্পের মুখোমুখি হতে চলেছে আমাদের এই গ্রহ।

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের রজার বিলহ্যাম ও মন্টানা বিশ্ববিদ্যালয়ের রেবেকা বেনডিক তাঁদের গবেষণাপত্রে পৃথিবীর ঘূর্ণন গতির সঙ্গে বিশ্বব্যাপী ভূমিকম্পের একটি সুস্পষ্ট সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। তাদের গবেষণা অনুযায়ী, বিগত ১০০ বছরের পাঁচটি ঘটনার ক্ষেত্রে দেখা গেছে, বছরে ৭ মাত্রা বা এর চেয়ে বড় ভূমিকম্পের সংখ্যা ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এর সঙ্গে পৃথিবীর গড় ঘূর্ণন গতি মন্থর হয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে।

আসলে পৃথিবীর ঘূর্ণন গতি ধীরে ধীরে কমছে। আর এটাই ব্যাপক মাত্রার ভূগর্ভস্থ শক্তি বিচ্ছুরণের জন্য যথেষ্ট। বিলহ্যাম ও বেনডিক তাঁদের গবেষণাপত্রে এ ব্যাপারে নির্দিষ্ট ব্যাখ্যা দিতে না পারলেও তাঁদের সন্দেহ, পৃথিবীর কেন্দ্রের এ সামান্য পরিবর্তনই বড় ধরনের ভূমিকম্পের জন্য দায়ী। দুই বিজ্ঞানী আরও জানিয়েছেন, পৃথিবী এই মুহূর্তে একটি পাঁচ বছর মেয়াদি উচ্চতর ভূকম্পন পর্যায়ে প্রবেশ করেছে। বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিকভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে সফল হননি। ফলে বিলহ্যাম ও বেনডিকের কথা কতটা সত্যি হবে, তা আগামী পাঁচ বছরই বলে দেবে।‌‌‌

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা