,

মেয়েকে উত্ত্যক্ত করায় আওয়ামী লীগ নেতাকে কোপাল ছাত্রলীগ নেতা

news-image

ডেস্ক রিপোর্ট : মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বগুড়ায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা।  এ ঘটনায় শনিবার বিকেলে গাবতলী থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর বগুড়ার গাবতলী উপজেলার জামিরবাড়ীয়া বাজারে এই ঘটনা ঘটে। আহত ফুলমিয়া গাবতলীর সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ফুল মিয়ার ভাগিনা আবু সাইদ জানান, ফুল মিয়ার মেয়ে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ে। কলেজে যাতায়াতের পথে এলাকার চিহ্নিত বখাটে তরিকুল ইসলাম তরি তাকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি জানার পর ফুল মিয়া কয়েকদিন আগে ওই বখাটেকে ডেকে শাসন করেন। এতে বখাটে তরি ক্ষিপ্ত হয়ে শুক্রবার সন্ধ্যার পর বাজারের ভেতর দলবল নিয়ে তার ওপর হামলা করে।

তরির পরিচয় জানতে চাইলে তিনি বলেন, সে সোনারায় ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। ঘটনাস্থল পরিদর্শনকারী গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) কান্তি কুমার মোদক জানান, তরি ও তার সহযোগিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের গ্রেপ্তারে থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে। উৎস: দেশ রুপান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা