,

হজে গিয়ে ২৯ বাংলাদেশির মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে বিভিন্ন কারণে এখন পর্যন্ত ২৯ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে ৩ জন নারী রয়েছেন। শনিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে এই তথ্য জানা গেছে। বুলেটিনে জানানো হয়, মক্কায় ২৪ জন, মদিনায় ৪ জন ও জেদ্দায় ১ জন ইন্তেকাল করেছেন।

বুলেটিনে আরো বলা হয়, সৌদি আরবে হজ চিকিৎসা কেন্দ্র হতে এ পর্যন্ত ৪৬ হাজার ৩৯ জন হজ যাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ৩২১টি হজ ফ্লাইটে ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে শুরু হয় এবছরের হজ ফ্লাইট। শেষ হজ ফ্লাইট ঢাকা ছাড়বে আগামী ৫ আগস্ট। এবার ৫৯৮টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা