সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পরিবর্তন আসছে বিপিএল-এ

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সপ্তম আসরে আসছে আবারো বড় পরিবর্তন। বিশেষ করে দুটি দলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা পরিবর্তন অনেকটাই নিশ্চিত। চিটাগাং ভাইকিংসের গত আসরেই মালিকানা পরিবর্তন হওয়ার কথা ছিল। বর্তমান ফ্র্যাঞ্চাইজি ডিবিএল গ্রুপের আর দলটি চালানোর আগ্রহ ছিল না। তবে সেবার পরিবর্তন না হলেও এবার যে হতে যাচ্ছে সেই আভাস পাওয়া গেছে জোরালো ভাবেই। অন্যদিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পুত্র সাহেদ মুহিতও সিলেট সিক্সার্স দল আর চালাতে চাইছেন না বলেই জানা গেছে। শোনা যাচ্ছে দলটির নতুন মালিকানা উঠতে পারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হাতে। শুধু তাই নয় নিষিদ্ধ হওয়া বরিশালের জন্যও খোঁজা হচ্ছে নতুন মালিক।

গতকাল বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বসিবি) বেশ কয়েকজন পরিচালক ও সিইও। সেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল ছাড়াও বেশ কয়েকজন বিসিবি পরিচালক উপস্থিত ছিলেন। জানা গেছে, সভায় নতুন দল ও ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোচনা হয়। এছাড়াও শ্রীলঙ্কা সফরে দলের ব্যর্থতা ও প্রধান কোচ নিয়েও আলোচনা হয়েছে বলেই জানা গেছে। এ বিষয়ে বিসিবি পরিচালক শেখ সোহেল বলেন, ‘আসলে অনেক বিষয় ছিল, যেমন সবশেষ শ্রীলঙ্কা সফর, বিপিএল, আফগানিস্তান দলের আসন্ন বাংলাদেশ সফর ছাড়াও কোচের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে আমরা খুব দ্রুতই সংবাদ সম্মেলন করে বিষয়গুলো জানিয়ে দেবো।’

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে গতকালের মিটিংয়ে। এ বিষয়ে অবশ্য কি সিদ্ধান্ত হয়েছে তা জানাতে রাজি হননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘অনেক আলোচনাই হয়েছে। সেখানে শ্রীলঙ্কা সফরের অনেক বিষয় নিয়েও কথা হয়েছে। তবে আমরা এ নিয়ে এখনই কিছু বলতে রাজি নই। যদি কিছু বলতে হয় সংবাদ সম্মেলন করেই জানানো হবে। বিপিএলের বিষয়েও তাই। আর কোচ নিয়োগ নিয়ে আলোচনা হলেও এখস পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা যতদ্রুত সম্ভব প্রধান কোচ নিয়োগের বিষয়টি জানাবো।’ এছাড়াও জানা গেছে দলের ব্যর্থতার কারণগুলোই সেখানে খোঁজা হয়েছে। আর আবেদন করা কোচদের তালিকা নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে শোনা গেছে বিপিএলের দল চিটাগাং ভাইকিংসের নতুন ফ্র্যাঞ্চাইজি মালিক হতে পারেন বিসিবির পরিচালক আ জ ম নাসির। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘আমি শুনেছি তার নাম, কিন্তু তার পক্ষ থেকে এখনো নিশ্চিত করে কিছুই জানানো হয়নি। শুনেছি সিলেট দলটি প্রাইম ব্যাংক নিতে আগ্রহী। তবে এখনো তা নিশ্চিত হয়নি।’ চট্টগ্রামের মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হলেও সিলেট নিয়ে এখনো রয়েছে ধোয়াশা। এ বিষয়ে সিলেট সিক্সার্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও দলটির কর্মকর্তারা এ নিয়ে মুখ খুলতে রাজি হননি। জানা গেছে তারা রয়েছে এখনো দ্বিধা দ্বন্দ্বে। যদিও দলটির নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে শোনা যাচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নাম। এরই মধ্যে প্রাইম ব্যাংক ঢাকা প্রিমিয়ার লীগ ও বাংলাদেশ ক্রিকেটে লীগে নিজেদের দল চালাচ্ছে। এখন বিপিএলেও দেখা যেতে পারে তাদের। যদিও দল নেয়ার বিষয়ে তাদের দায়িত্বশীল কারো মন্তব্য পাওয়া যায়নি।

পঞ্চম আসরের আগে বরিশাল বুলস ফ্র্যাঞ্চাইজি মালিকদের বিপিএলে নিষিদ্ধ করা হয়। এরপর থেকে বরিশালের নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায়নি। তবে এবার বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল এই দলটির জন্য নতুন মালিক খুঁজছে। যদিও শেষ পর্যন্ত তা হয় তাহলে বিপিএলের সপ্তম আসরে বাড়বে আরো একটি দল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটাতে চাইছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এ বিষয়ে শেখ সোহেল বলেন, ‘আমরা অনেক বিষয়েই আলোচনা করেছি। সেখানে নতুন দল ও ফ্র্যাঞ্চাইজি নিয়েও কথা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। যে কারণে আরো আলোচনার পরই ২৪ ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন করে বিষয়গুলো জানাতে চাই।’ এছাড়াও জানা গেছে বিপিএলের বাইলজেও এবার নতুন কিছু নিয়ম যুক্ত হতে পারে। বিশেষ করে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে নেয়ার ক্ষেত্রে আসতে পারে নতুন কিছু নিয়ম। পরিবর্তন আসতে পারে আইকনদের দলবদলের নিয়মেও। কারণ সম্প্রতি সাকিব আল হাসান ঢাকা ডায়নামাইটস থেকে হঠাৎ করেই যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। মূলত আইকনদের দলবদলের স্বাধীনতা থাকার কারণেই এমনটা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে এ নিয়মেও পরিবর্তন আসতে পারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক