,

জাতীয় সংগীত বিতর্ক প্রসঙ্গে যা বললেন নোবেল

news-image

বিনোদন ডেস্ক।। বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে সা রে গা মা পা ২০১৯ কাঁপানো শিল্পী মাঈনুল ইসলাম নোবেলকে নিয়ে। জাতীয় সংগীত নিয়ে প্রায় ৮-৯ মাস আগে দেওয়া তার এক সাক্ষাৎকারকে ঘিরেই এ বিতর্ক। বাংলাদেশ প্রতিদিনকে নোবেল বলেন, ওই সাক্ষাৎকারটি দিয়েছি ৮-৯ মাস আগে। কেন এতদিন পর এ কথা নিয়ে এত বিতর্ক, তা আমার বোধগম্য নয়। তাছাড়া আমি প্রথমেই বলেছি, এটি আমার ব্যক্তিগত মতামত। আমার মতের সঙ্গে অনেকেই একমত নাও হতে পারেন।’

‘আমি মনে করি আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ আমাদের দেশটাকে যতটা এক্সপ্লে­ইন করে, তার থেকে কয়েক হাজার গুণ বেশি এক্সপ্লে­ইন করে প্রিন্স মাহমুদের লেখা ‘বাংলাদেশ’ গানটি- নোবেলের এমন মন্তব্যের পরই শুরু হয় তুমুল বিতর্ক। বিতর্কের জবাবে নোবেল জানান, আমাদের জাতীয় সংগীত যেটা আছে সেটা হয়তো রূপক অর্থে অনেক কিছু বুঝিয়ে দেয়। কিন্তু ‘বাংলাদেশ’ গানটি সরাসরি আমাদের ইতিহাস, ঐতিহ্য, আবেগের স্থানটাকে ভালোভাবে তুলে ধরে।’ যদিও তার এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন অনেকে। জাতীয় সংগীতকে অপমান করে মন্তব্য করার কারণে তাকে ক্ষমা চাইতে বলছেন কেউ কেউ। অনেকে বিচার দাবি করেছেন।

জেমসের গান গেয়ে জনপ্রিয়তা পাওয়া নোবেল জেমসকে নিয়েই অভিযোগ করেছেন। নোবেলের অভিযোগ, ‘জেমস ভাইয়ের আপত্তির কারণেই ‘পাগলা হাওয়া’ গানটি ‘সা রে গা মা পা’র মঞ্চে গাওয়ার পরেও প্রচার করা সম্ভব হয়নি। উল্টো জেমস ভাইয়ের ম্যানেজার জেমসের গান না গাইতে ফোন করে জেলে পাঠানোর হুমকি দিয়েছে।’ তার এ কথায় ক্ষেপেছেন জেমস ভক্তরা। সা রে গা মা পা’য় বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের গানগুলো গেয়েই আলোচনায় আসেন নোবেল। এরই মাঝে সা রে গা মা পা ২০১৯ অনুষ্ঠানে যৌথভাবে তৃতীয় হওয়ার বিষয়টি নিয়েও নোবেলের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে একাংশে তিনি বলেন, বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু বলব, আমরা বাংলাদেশের সবাই একেকটা নোবেল। উৎস: বিডি-প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১