,

ইয়াব পাচার লাচ্ছির বোতলে ভরে!

news-image

নিউজ ডেস্ক।। লাচ্ছির বোতলে ভরে পাচারকালে আট হাজার চারশ পিস ইয়াবার একটি চালানসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদস্যরা। শনিবার বিকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের রেজু খাল ব্রিজ এলাকার চেক পোস্টে একটি সিএনজি ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে এ পরিমাণ ইয়াবার চালান আটক করা হয়।

বিজিবি-৩৪ ব্যাটালিয়ান সূত্রে জানা যায়, সিএনজি ট্যাক্সিটি টেকনাফের হ্নীলা নামক এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। রেজুখাল যৌথ চেক পোস্টে এটি পৌঁছলে বিজিবি সদস্যরা তল্লাশি শুরু করেন। এ সময় ট্যাক্সির যাত্রী মনোয়ারা বেগমের (২১) কাছে থাকা প্রাণ কম্পানির তরল খাবারের বোতলগুলো লুকানোর চেষ্টা করেন।

বিজিবি সদস্যদের সন্দেহ হলে তারা প্রাণের তরল পানীয়ের একটি বোতল খুলে দেখেন তাতে বিশেষ কায়দায় ইয়াবা ভর্তি করা হয়েছে। এ ভাবে ৬টি বোতলে পাওয়া যায় আট হাজার চার হাজার পিস ইয়াবা। এ সব ইয়াবার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। পরে পাচারকারী মনোয়ারাকে ইয়াবাসহ আটক করা হয়। মনোয়ারা টেকনাফের নয়াপাড়া গ্রামের মো. ইসমাঈল হোসেনের স্ত্রী। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা