সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাকৃতিক উপায় এডিস মশার লার্ভা ধ্বংসের

news-image

বর্তমান সময়ে সবচেয়ে আতঙ্কের নাম ডেঙ্গু। প্রতিদিনই এই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারের বিভিন্ন মহল ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে আসলে আদতে কাজ হচ্ছে না কিছুই। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মরছে মানুষ।

তবে এই এডিস মশার লার্ভা সাধারণত স্থায়ী পানিতে বিস্তার লাভ করে বলে আমরা অনেকেই জানি। এ ছাড়া জমে থাকা বৃষ্টির পানি, ফেলে দেওয়া প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ অনেক কিছুতেই বংশ বিস্তার করতে পারে এই মশা। তবে এডিস মশার লার্ভা ধ্বংস করতে এর উৎসস্থলে প্রাকৃতিক কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। তবে চলুন জেনে নিই সেই প্রাকৃতি উপায়গুলো-

তেল : পানিতে তেলের একটি পাতলা আবরণ দেওয়া হলে মশার লার্ভা দ্রুত মারা যায়। এজন্য প্রাকৃতিক কিছু তেল যেমন- অভিল অয়েল, ভেজিটেবল অয়েল ও কেরোসিন তেল ব্যবহার করা যেতে পারে। লার্ভা ধ্বংসে দারুচিনির তেলও ব্যবহার করতে পারেন। এই তেল তৈরিতে প্রতি এক গ্যালন পানিতে এক চামচ তেল ব্যবহার করতে পারেন। তবে এই তেল পুকুর কিংবা মাছ থাকে এমন জলাশয়ে ব্যবহার না করাই ভালো।

অ্যাপেল সিডার ভিনেগার : স্থির পানিতে আপেল সিডার ভিনেগার ঢেলে মশার লার্ভার ধ্বংস করা যায়। তবে এর ফল পেতে কমপক্ষে ১৮ ঘণ্টা সময় লাগে। এই মিশ্রণটি তৈরি করতে ৮৫ ভাগ পানির সঙ্গে ১৫ ভাগ অ্যাপেল সিডার ভিনেগার মেশাতে হবে। তবে এই মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে, যাতে ভিনেগারের পরিমাণ বেশি থাকে। ভিনেগারের পরিমাণ কম হলে লার্ভা ধ্বংস করা যাবে না।

সাবান : মশার লার্ভা ধ্বংসে যেকোনো ধরনের সাবানই কার্যকর। মশার লার্ভা ধ্বংসে বাসন মাজার সাবান, শ্যাম্পু সবই ব্যবহার করা যেতে পারে। এক গ্যালন পানিতে এক মিলিলিটার সাবান মিশিয়ে মশার উৎসস্থলে দিতে পারেন।

ব্লিচিং পাউডার : ব্লিচিং পাউডার যদিও পরিবেশবান্ধব নয় তারপরও এটি মশার লার্ভা ধবংসের জন্য কার্যকর। শুধুমাত্র লার্ভার উৎসস্থলে এটি ব্যবহার করুন। এমন স্থানে এটি ব্যবহার করুন যেখানে অন্য কোনো পানিপ্রবাহের উৎস নেই। বৃষ্টির জমে থাকা বদ্ধ পানিতে এটা ব্যবহার করতে পারেন। প্রতি গ্যালন পানিতে এক চামচ ব্লিচিং পাউডার ব্যবহার করে মশার উৎসস্থলে এটি ব্যবহার করতে হবে। এ ছাড়া মশার বিস্তার রোধে ঘরে জমে থাকা এসি, টবের পানি নিয়মিত পরিষ্কার করুন। বাড়িতে তুলসী, পুদিনা পাতাসহ এমন সব ভেষজ গাছ লাগান যেগুলো মশা তাড়াতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে