,

গো’পনাঙ্গ দেখিয়ে ছাত্রীদের উ’ত্ত্যক্ত

news-image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন স্কুল-কলেজের সামনে দাঁড়িয়ে গো’পনাঙ্গ দেখানোসহ নানা অঙ্গ ভঙ্গিতে ছাত্রীদের উ’ত্ত্যক্ত করার অভিযোগে মাহবুব (২৯) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কা’রাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার বিকেলে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মাহবুব উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে। এর আগে সকালে উপজেলার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উ’ত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা ধাওয়া করে তাকে আটক করে গ’ণধো’লাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ জানান, প্রায় তিন মাস ধরেই স্কুলের ছাত্রীদের মাহবুব উ’ত্ত্যক্ত করে আসছিল। স্কুলে যাতায়াতের পথে ছাত্রীদের গো’পনাঙ্গ দেখানো, তাদেরকে নানা খারাপ ইঙ্গিত দেয়া, বাজে মন্তব্যসহ নানাভাবে উত্ত্য’ক্ত করতো। এ পথে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়, রোকনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজের ছাত্রীরাও যাতায়াত করে নিয়মিত। তাদেরকেও নিয়মিত সে উত্ত্য’ক্ত করতো।

তিনি জানান, শনিবার উ’ত্ত্যক্ত করার সময় ছাত্রছাত্রীরা মিলে মাহবুবকে ধা’ওয়া দিয়ে আ’টক করে গ’ণধো’লাই দেয়। পরে ছাত্রছাত্রীরা তাকে পুলিশে সোপর্দ করে। আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, ছাত্রীদের উ’ত্ত্যক্ত করার অভিযোগে মাহবুব নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কা’রাদণ্ড দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান