,

বিফ সরিষা কারি

news-image

অনলাইন ডেস্ক : কোরবানির ঈদ মানেই গরুর মাংসের নানা রান্না। কিন্তু একটু ভিন্ন স্বাদের গরুর মাংস পছন্দ করেন সকলেই। তাই দেখে নিতে পারেন এই রেসিপিটি।

উপকরণ

গরুর মাংস ১ কেজি, টক দই ১/২ কাপ, সরিষার তেল ১/২ কাপ, পেঁয়াজ বড় কুঁচি ২ কাপ, লবণ স্বাদ মত ও চিনি ১ চা চামচ, লাল মরিচ গুড়ো ২ চা চামচ, হলুদ ও জিরা গুড়ো ১ চা চামচ, আদা রসুন বাটা ২ টেবিল চামচ,সরিষা বাটা ৩ টেবিল চামচ ২ পিস কাঁচামরিচ কুঁচি সরিষার সাথে বেটে নিন তবে তেতো লাগবে না, গরম মসলা গুড়ো হালকা টেলে গুড়ো করা এলাচ ৪,দারচিনি ৩ টি, তেজপাতা ১, গোল মরিচ ১০ পিস, লবঙ্গ ৩-৪পিস, ১/২টি জায়ফল।

ফোরনের জন্য

কাঁচামরিচ ৪-৫ পিস, আস্ত গরম মসলা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা কয়েকপিস ও ঘি ১ টেবিল চামচ।

প্রণালি

সরিষা বাটা, চিনি ও কাঁচামরিচ বাদে বাকি সব উপকরণ মাংসের সাথে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এখন মসলা মাখানো মাংস দিয়ে মিশিয়ে উচ্চ তাপে ঢেকে রান্না করুন ১০ মিনিট। এরপর চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন ও সিদ্ধ করুন। দরকার হলে ১ কাপ পানি দিয়ে মিশিয়ে ১ ঘণ্টা ঢেকে অল্প আঁচে রান্না করুন।

মাংস সিদ্ধ হলে সরিষা বাটা, চিনি ও কাঁচামরিচ দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করুন ১০ মিনিট। অন্য প্যানে ঘি, আস্ত গরম মসলা ও কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে মাংসে ঢেলে মিশিয়ে নিন ও চুলা বন্ধ করুন। গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর