,

গোপনে হরিণ জ’বাই, মাংস ভাগাভাগির সময় ম্যাজিস্ট্রেট হাজির

news-image

ফরিদপুরের সদরপুরে গোপনে হরিণ জ’বাই করে মাংস ভাগাভাগির সময় দুই ব্যক্তিকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের মোলামের ডাঙ্গী গ্রামের হায়দার মাস্টারের বাড়িতে হরিণ জ’বাই করে মাংস ভাগাভাগি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার। অভিযানকালে প্রায় ১০ কেজি হরিণের মাংস ও জ’বাইয়ের সামগ্রীও উদ্ধার করা হয়। এ সময় বাড়ির মালিক মো. হায়দার হোসেনকে আটক করা হয়।

পরে হায়দার হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে হরিণ পাচারের সঙ্গে জড়িত ভাষাণচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের কালাম মৃধার বাড়িতে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে কালাম মৃধা কৌশলে পালিয়ে যান। পরে কালাম মৃধার স্ত্রী সোনিয়া আক্তারকে আটক করা হয়। সোনিয়া আক্তার তার স্বামী কালাম মৃধার দোষ স্বীকার করেন। পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক হায়দার হোসেনকে ৫০ হাজার টাকা ও সোনিয়া আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূরবী গোলদার জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় হরিণের মাংস উদ্ধার করা হয়। আটকদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধারকৃত মাংস সদরপুর ইউনিয়নের পূর্বশ্যাম জামিয়া ইসলামিয়া এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা