,

বাংলাদেশের এক নারীর প্রেমে পড়েছেন রাজ, শুভশ্রীকে জানালেন সে কথা!

news-image

টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির সিনেমা ‘পরিণীতা’ মুক্তি পেতে যাচ্ছে। তবে তার আগে অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কথা শুভশ্রীকে জানিয়েছেন রাজ। আর সেটা নিয়েই যত কাণ্ড।অবাক হলেও এমনটাই ঘটেছে। লন্ডনে ‘শেষ থেকে শুরু’ সিনেমার শুটিংয়ে গিয়ে ঘটেছে সেই ঘটনা। সেখানেই নাকি রাজের সঙ্গে আলাপ হয় বাংলাদেশের এক নারীর। রাজকে ওই নারীরও বেশ পছন্দ হয়েছে।

ও্তই নারী নাকি কোনোভাবেই রাজকে ছাড়তে চান না। রাজেরও যে তাকে মন্দ লেগেছে তেমনটা নয়। আর এ কথাই হঠাৎ শুভশ্রীকে ফোন করে জানিয়ে দেন রাজ চক্রবর্তী।

তিনিও ওই নারীকে ভালোবাসেন কিনা? শুভশ্রীর এমন প্রশ্নের উত্তরে যদিও কিছুটা অপ্রস্তুত রাজ জানান, তিনি তাকে ভালোবাসেন ঠিকই। তবে ওই নারী তাকে কিছুতেই ছাড়তে রাজি নন। এমনকি বাংলাদেশের ওই নারীর সঙ্গে শুভশ্রীর কথাও বলিয়ে দেন রাজ। শুভশ্রীও অবলীলায় জানিয়ে দেন, তিনি চাইলে রাজকে নিয়ে নিতে পারেন।

ঠিক কী ঘটেছে বুঝতে পারলেন না তো? আসলে এসব ঘটনা ঘটেছে ‘রেড এফএম’-এর ‘রেড মুর্গা অব দ্য ডে’ শোতে গিয়ে। সম্প্রতি নিজের আগামী ছবি পরিণীতার প্রমোশনের জন্য সেখানে হাজির হয়েছিলেন রাজ চক্রবর্তী। সেখানেই শোয়ের দুই আরজে’র সঙ্গে মিলে শুভশ্রীকে ‘মুরগি’ বানিয়েছেন রাজ। চলতি বছরের ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রাজের ছবি পরিণীতা। যেখানে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এরই মধ্যে মন কেড়েছে পরিণীতার ট্রেলার ও গান।

দেখুন সেই ভিডিও

https://www.youtube.com/watch?v=fqXiIJx0Uj4

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা