,

‘ইরানকে দমাতে ইসরায়েল-সৌদি আরব গোপন জোট গড়েছে’

news-image

প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়ে ইসরায়েলের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সৌদি আরব। এছাড়া ইরানকে দমাতে ইসরায়েলের সঙ্গে গোপন জোটও গঠন করেছে মুসিলম বিশ্বের নেতৃস্থানীয় এই দেশটি।বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সাবেক যোগাযোগমন্ত্রীর বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এই খবর জানিয়েছে।

ইসরায়েলের সাবেক যোগাযোগমন্ত্রী আইয়ুব কারা জানিয়েছেন, ইসরায়েলি শহর ইলাতের সঙ্গে সৌদি আরবের সংযুক্ত পাইপলাইন নির্মাণের বিষয়ে দুই দেশ আলোচনা করেছে।এ প্রকল্পের মাধ্যমে সৌদি আরব ইউরোপে তেল রপ্তানি করবে।ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া জোরদারের পর এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

গ্যাস পাইপলাইন প্রকল্পের কথা উল্লেখ করে ইসরায়েলের সাবেক এ যোগাযোগমন্ত্রী বলেন, এটি হলো দ্বিপক্ষীয় স্বার্থ।ব্লুমবার্গ জানায়, এ ধরনের একটি শক্তিশালী প্রকল্পের জন্য সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রয়োজন। তবে সরাসরি এমন ঘোষণা এলে এই অঞ্চলটিতে বিরূপ রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেবে।

কারণ ইসরায়েলের অবরোধের কবলে থাকা পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে উগ্র আচরণের কারণে ইসরায়েল আরব বিশ্বে এখনও অনেক বেশি ঘৃণিত অবস্থানে রয়েছে।ইরানকে দমাতে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে একটি গোপন জোটের অস্তিত্বের কথাও উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের ওই প্রতিবেদেনে। তবে এই জাতীয় জোটের মাধ্যমে সফলতা অর্জন করা কঠিন হতে পারে বলেও মন্তব্য করেছে মার্কিন সংবাদ সংস্থাটি।

নেতানিয়াহু মন্ত্রিসভার সাবেক মন্ত্রী আইয়ুব কারাও এমন ইঙ্গিত দিয়েছেন।তিনি বলেন, সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা এখন ফিলিস্তিনি ইস্যুতে শুধু মৌখিক সমর্থন দিয়ে যাবে এবং ভেতরে ভেতরে তারা ইসরায়েলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। কারণ এ সব দেশ তাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েই এখন চিন্তা করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা