,

সাপ, ব্যাঙ, কেঁচো খেয়ে টিকে থাকার লড়াইয়ে মোদি!

news-image

টেলিভিশনে রিয়েলিটি শো গুলোর মধ্যে অন্যতম ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। যেখানে দেখা যায় বিয়ার গ্রিলসের সাপ, ব্যাঙ, কেঁচো খেয়ে ভয়ংকর বিপৎসংকুল পরিবেশে টিকে থাকার লড়াই। কীভাবে মরুভূমির চোরাবালিতে পড়ে গেলে জীবন বাঁচাতে হবে, কীভাবে বনে পথ হারিয়ে পাহাড় ডিঙিয়ে, সমুদ্র পাড়ি দিয়ে ঘরে ফিরতে হবে সবই এই শোতে দেখিয়েছেন গ্রিলস।

তবে নিজে একা নয় অনেককে সাথে নিয়ে পাড়ি দিয়েছেন, আবার কখনো সঙ্গীদের শিখিয়েছেন কিভাবে দুর্গম জায়গায় বেঁচে থাকার লড়াই করতে হয়। এবার তার সঙ্গী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোর একটি বিশেষ পর্ব প্রচার করা হবে। আর তা কেবল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য। এর আগে বিয়ার গ্রিলসের এই শোতে এসেছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের আলাস্কার এক নির্জন স্থানে তিনি পুরো এক দিন গ্রিলসের সঙ্গে কাটিয়েছেন। ওই সময় বারাক ওবামা প্রতিশ্রুতি দেন, বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার ব্যাপারে তিনি জোরালো পদক্ষেপ নেবেন।

এবার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোতে দেখা যাবে নরেন্দ্র মোদিকে। ৪৫ বছর বয়সী গ্রিলসের সঙ্গে নরেন্দ্র মোদির বিশেষ পর্বটি ডিসকভারি চ্যানেলে দেখা যাবে ১২ আগস্ট রাত সাড়ে ৯টায়। পর্বটি ধারণ করা হয়েছে ভারতের উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্কে। ডিসকভারি চ্যানেল এরই মধ্যে পর্বটির প্রোমো প্রচার শুরু করেছে। বিয়ার গ্রিলস নিজেও টুইটারেও একাধিক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেছেন। গ্রিলস লিখেছেন, ১৮০টি দেশের দর্শক না দেখা নরেন্দ্র মোদিকে দেখতে পাবেন। প্রাণিসম্পদ রক্ষা, জলবায়ু পরিবর্তন আর পরিবেশ নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এই শোতে অংশ নিয়েছেন তিনি।

বিয়ার গ্রিলসের এই শোতে এর আগে হলিউড তারকা কেট উইন্সলেট ও জুলিয়া রবার্টস, টেনিস তারকা রজার ফেদেরার, বাস্কেটবল তারকা মিশেল বি জর্ডানকে দেখা গেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা