,

‘ক্যারিয়ার ধ্বংস করে হলেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে’

news-image

লাল সবুজের পতাকা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। এমনকি ক্যারিয়ারকে ধ্বংস করে হলেও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।

আজ শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের আইএবি চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। এ সময় তিনি বলেন, এ দেশে বসবাসকারী হিন্দুরা বাংলদেশকে নিজের দেশ মনে করে না। আমরা তাদেরকে এ দেশের নাগরিক ভাবলেও তারা ভাবে না।

ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, প্রিয়া সাহাকে বিচার করার ক্ষমতা সরকার রাখে না। কিন্তু প্রিয়া সাহার কথা যদি অন্য কোনো দাঁড়িওয়ালা মৌলবি বলতো তাহলে কোনো দাঁড়িওয়ালা রাস্তায় বের হতে পারতো না।

ফয়জুল করীম বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, সরকার ডেঙ্গু নিয়ে তামাশা করছে। আওয়ামী লীগ নাকি ডেঙ্গু প্রতিরোধে মিছিল করছে। শেখ হাসিনার ঘোষণা, ডেঙ্গু থাকবে না স্লোগান দেয়। এটা তো পাগলের প্রলাপের দেশ। আপনারা দেশটাকে সিকিম বানিয়েন না।

বিএনপিকে ফয়জুল করীম উদ্দেশ করে বলেন, ক্ষমতা পাওয়ার আশায় আপনারা প্রিয়া সাহার বিরুদ্ধে তো কিছু বলছেন না। কারণ কিছু বললে তো দাদারা নারাজ হবে। এতে ক্ষমতার চেয়ার পাবেন না। আপনারা ক্ষমতার লোভ দেখিয়েন না। এতে লাভ হবে না। পারলে জনগণের অধিকার নিয়ে কথা বলেন।

সমাবেশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলশের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহের সঞ্চালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও চরমোনাই ইউনিয় পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের প্রমুখ বক্তব্য রাখেন। সূত্রঃ কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা