,

সালিশি বৈঠকে মা’রধর, ট্রেনের নিচে ঝাঁপ দিলেন গৃহবধূ

news-image

জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার বনখুর এলাকায় সালিশি বৈঠকে মা’রধর করায় নার্গিস বেগম (২৫) নামে এক গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন। শুক্রবার সকালে তার ম’রদে’হ উ’দ্ধার করেছে পুলিশ। নি’হত নার্গিস একই উপজেলার চকমোহন গ্রামের মামুন হোসেনের মেয়ে।

নার্গিসের বাবা মামুন হোসেন বলেন, নার্গিসের একবার বিয়ে হয়েছিল। তার পাঁচ বছরের এক মেয়ে সন্তান রয়েছে। দুই মাস আগে চকমোহন গ্রামের আদিবাসী সুভাষ পাহানের ছেলে অজিত পাহানের সঙ্গে নার্গিসের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এরই একপর্যায়ে অজিত পাহান ইসলাম ধর্ম গ্রহণ করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে জয়পুরহাট আদালতে এফিডেভিট করে নার্গিসকে বিয়ে করে ঘর-সংসার করতে থাকে। গত বৃহস্পতিবার মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সালিশি বৈঠকে আমার মেয়ে নার্গিসকে মা’রধর করেন। মেয়ে বিষয়টি সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আ’ত্মহ’ত্যা করেছে।

মোহাম্মাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার সকালে আমার কাছে তথ্য আসে বিয়েকে কেন্দ্র করে মুসলিম ও আদিবাসীদের মধ্যে সং’ঘর্ষ হতে পারে। এ কারণে তাদের দুইজনকে নিয়ে ইউনিয়ন পরিষদে সালিশি বৈঠক করি। ওই বৈঠক চলাকালে নার্গিস উপস্থিত সবার সঙ্গে ঔদ্ধত্য আচরণ করলে তাকে কিছুটা শাসন করি। মা’রধরের অভিযোগ সঠিক নয়। বৈঠক শেষে সে চলে যায়। পরে জানতে পারি সে ট্রেনে কা’টা পড়ে মা’রা গেছে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, ট্রেনে কা’টা পড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে ম’রদে’হটি উ’দ্ধার করে সান্তাহার রেলওয়ে পুলিশে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মা’রধরের অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা