,

বালুর নিচে মিলল পিকআপ চালকের গ’লাকা’টা ম’রদেহ

news-image

বরিশাল নগরীর কাশিপুরে নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের পাশ থেকে উজ্জল হাওলাদার (২৫) নামে এক পিকআপভ্যান চালকের গ’লাকা’টা ম’রদে’হ উ’দ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর বিমানব্দর থানা পুলিশ বালুচাপা দেয়া অবস্থায় ম’রদে’হটি উ’দ্ধার করে। নি’হত উজ্জল হাওলাদার কাশিপুরের গড়িয়ারপাড় এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে।

নগরীর বিমানবন্দর থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুর রহমান মুকুল স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জল হাওলাদার নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের ভেতরে ঢুকেন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে উজ্জল হাওলাদার বাড়ি ফেরেনি। রাতেই তার স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। শুক্রবার বিকেলে নির্মাণাধীন ট্রাকস্ট্যান্ডের পেছনের দিকের জঙ্গলে তারা উজ্জলকে খুঁজছিল। এ সময় একটি বালুর ঢিপি দেখে তাদের সন্দেহ হয়। পরে সেটি খুঁড়লে উজ্জল হাওলাদারের গ’লাকা’টা ম’রদে’হ পাওয়া যায়।

তিনি বলেন, ধা’রালো কোনো অ’স্ত্র দিয়ে উজ্জলকে গ’লা কে’টে হ’ত্যা করা হয়েছে। কিছু অংশ শ’রীরের সঙ্গে ঝুলে ছিল। পূর্বের কোনো আ’ক্রোশ থেকে এ ঘটনা ঘটতে পারে। ম’রদে’হটি উ’দ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে’ পাঠানো হয়েছে। হ’ত্যাক’রীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা