,

নোয়াখালীতে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মোশাররফ হোসেন রাজু (৩০) নামে এক রেলওয়ে কর্মকর্তা শুক্রবার সকালে নোয়াখালীর মাইজদীর বেসরকারি প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোশাররফ হোসেন রাজু নোয়াখালী সদর উপজেলার ২ নং দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়েতে চাকরি করতেন। কয়েকদিন ধরে তিনি জ্বর জ্বর বোধ করলে শুক্রবার সকালে নোয়াখালী প্রাইম হাসপাতালে ভর্তি হন। এর কিছুক্ষণ পর চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর গ্রামের হারুনের ছেলে আবদুল মোতালেব (২০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতের পরিবারের লোকজন জানান, মোতালেব ঢাকার চকবাজারে একটি ব্যাগের কারখানায় কাজ করতো। তিনদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার বাবা তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। পরে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জাগো নিউজকে জানান, সকালে মাইজদীর বেসরকারি প্রাইম হাসপাতালে মোশারফ হোসের রাজু নামে রেলওয়েতে চাকরি করা একজন মারা গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিকেলে ঘটনাটি জানিয়েছে। আরেক জনের মৃত্যুর খবর তার নেই। তবে তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা