,

হঠাৎ ব্রেক, ছিটকে পড়ে চাকায় পিষ্ট কলেজছাত্রী!

news-image

ঢাকার সাভারে একটি যাত্রীবাহী বাস হঠাৎ ব্রেক করায় বাসটির গেটের কাছের সিটে বসে থাকা শিল্পী আক্তার (২২) নামে এক যাত্রী ছিটকে পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এ দু’র্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক জাহিদ হাসানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নি’হত শিল্পী আক্তার কুমিল্লা জেলার দেবিদ্বার থানার সোনার ঘর এলাকার মৃ’ত শাহালম মুন্সির মেয়ে। তিনি চট্টগ্রাম উত্তর হালিশহর এলাকায় অবস্থিত চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে কম্পিউটার কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন। শিল্পী সকালে রাজধানীর সায়েদাবাদ থেকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাইয়ের বাসায় বেড়াতে যাওয়ার জন্য মৌমিতা পরিবহনের একটি বাসের উঠেছিলেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়,রাজধানীর সায়েদাবাদ থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগর যাওয়ার পথে সিএন্ডবি এলাকায় পৌঁছলে এক যাত্রী বাসটিকে থামানোর সংকেত দেয়। এ সময় চালক বাসটি থামানোর জন্য হঠাৎ ব্রেক করে। এ সময় বাসের ভেতরে গেটের কাছের সিটে বসে থাকা শিক্ষার্থী শিল্পী আক্তার বাস থেকে ছিটকে নিচে পড়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নি’হত হন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লা’শ উ’দ্ধার করে এবং বাসসহ চালক জাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন,সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নি’হতের ঘটনায় ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা