,

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

news-image

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার সকাল ৮টায় ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের বড় খোঁচাবাড়ি বলাকা উদ্যান এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল পরিবহন ও দিনাজপুরগামী নিশাত পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।আহতদের রংপুর মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানোর পর সেখানে আরো দুইজন মারা যান। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।

সদর থানা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা বাস দুটি উদ্ধার করেছে। দিকে দুর্ঘটনায় আহতদের দেখতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যান জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, সিভিল সার্জন আনোয়ারুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা