,

এ বছর ২৭২ কোটি টাকা লাভের দিকে বাংলাদেশ বিমান

news-image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ২০১৮-১৯ অর্থ বছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাভ হয়েছে ২৭২ কোটি টাকা। বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে বিমান পরিবহনের সম্মেলন কক্ষে এ তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্যমতে, এক বছরে বাংলাদেশ বিমানের আয় হয়েছে পাঁচ হাজার সাতশ ৯১ কোটি টাকা। ব্যয় হয়েছে পাঁচ হাজার পাঁচশ ১৯ কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিমানের টিকিট বিক্রি সম্পূর্ণ অটোমেশন করা হয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বিমানবন্দরে ফ্লাইট অবতরণের পর প্রথম ব্যাগ ১৬ মিনিটে এবং শেষ ব্যাগ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। কোনও ব্যাগ ফ্লাইটে না আসলে পরে যাত্রীর বাড়িতে হোম ডেলিভারি দেয়া হচ্ছে।

বিমানের আরও বেশ কিছু রুট বাড়ানোর পরিকল্পনার কথা বলেন প্রতিমন্ত্রী। চীন, জাপান ও ইউরোপের কয়েকটি দেশে ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে দুদক কাজ করছে। মন্ত্রণালয় থেকেও তদারকি করা হচ্ছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। এসময় বিমান সচিব মহিবুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা