,

খারাপ পণ্যের বিজ্ঞাপনের দায় নিতে হবে সেলিব্রেটিদেরও

news-image

ভাল হোক বা মন্দ হোক পণ্যের বিজ্ঞাপনে তারকাদের মুখ দেখানো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কোনরকম যাচাই না করেই যে কোন পণ্যের বিজ্ঞাপনে তারকারা মুখ দেখান। এমনকি পণ্যের গুণগানও করেন। তবে এবার থেকে বিজ্ঞাপনে মুখ দেখানোর পরে পণ্য ও পরিষেবা নিয়ে অভিযোগ উঠলে শাস্তি পেতে হবে তারকা তথা সেলিব্রেটিদেরও।

কড়া শাস্তি ও জরিমানার ব্যবস্থা রেখে ভারতীয় লোকসভায় মঙ্গলবার ‘ক্রেতা সুরক্ষা বিল, ২০১৯’ পাস হয়েছে। এতে বলা হয়েছে, ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য সেলিব্রিটিদের জরিমানা হতে পারে ১০ লক্ষ টাকা। ক্রেতা সুরক্ষার এই বিল আইনে পরিণত হলে ১৯৮৬ সালের এই সংক্রান্ত আইনের জায়গায় কার্যকর হবে। ক্রেতাসুরক্ষার প্রশ্নে আসবে ব্যাপক পরিবর্তন।বিলে আরও বলা হয়েছে, ক্রেতাদের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় স্তরে ‘ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ’ গড়ে তোলা হবে।

ক্রেতা সুরক্ষায় এখন জাতীয় স্তরে কোনও নিয়ন্ত্রক নেই। তবে এই কর্তৃপক্ষ নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে। তদন্ত করে পণ্য বাজেয়াপ্ত করতে পারবে তারা। মানুষের জন্য ক্ষতিকর পণ্য বাজার থেকে তুলে নেওয়ার ক্ষমতা থাকবে এই কর্তৃপক্ষের। ক্রেতার অধিকার ক্ষুণ্ণ হলে উৎপাদক ও সেলিব্রিটির উপর জরিমানা করার অধিকারও থাকবে।

ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান দাবি করেছেন, আজকের দুনিয়ায় ক্রেতার অধিকার ও তাঁর নিরাপত্তা নিশ্চিত করতেই এই নতুন আইন চাইছে কেন্দ্র। এ জন্যই ই-কমার্স, টেলি মার্কেটিং-এর মতো বিষয়গুলিও বিলে জায়গা পেয়েছে।

বিলে বলা হয়েছে, পণ্য কিংবা পরিষেবা নিয়ে মিথ্যে বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়া হলে উৎপাদক সংস্থা ও সংশ্লিষ্ট পণ্যের সঙ্গে জুড়ে থাকা সেলিব্রিটির শাস্তির ব্যবস্থা করতে পারবে কর্তৃপক্ষ। এই ধরনের বিজ্ঞাপনের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার প্রস্তাব রয়েছে।

কোনও পণ্য সম্পর্কে অভিযোগ উঠলে যদি দেখা যায়, তার জন্য কেউ মৌখিক ভাবে, বার্তা দিয়ে, প্রদর্শনের মাধ্যমে, নাম-সই ব্যবহার করে কিংবা পছন্দের কথা জানিয়ে বিভ্রান্তিকর প্রচার করেছেন, সে ক্ষেত্রে শাস্তির প্রসঙ্গ আসবে। তবে ওই ব্যক্তি যদি দেখাতে পারেন, যথেষ্ট খোঁজখবর নেওয়ার পরেই তিনি বিজ্ঞাপন করেছেন, সে ক্ষেত্রে ছাড় পেতে পারেন তিনি। পণ্য নিয়ে অভিযোগে উৎপাদক ও বিক্রেতার দায়বদ্ধতা নিশ্চিত করা হয়েছে বিলে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১