,

সম্রাটের দাম উঠেছে আট লাখ, মালিক চান ১০

news-image

ময়মনসিংহের ত্রিশালে ফিজিয়াম জাতের একটি গরুর দাম উঠেছে আট লাখ টাকা। তিন বছর তিন মাস বয়সের এ গরুটির ওজন ২৫ মণেরও বেশি।এ উপজেলায় ওজন ও মূল্যের দিক থেকে এটিই প্রথম বলে দাবি খামার মালিক আনিছুজ্জামান কাজলের। তিনি জানান, ইতিমধ্যে গরুটির দাম উঠেছে আট লাখ টাকা।

ত্রিশাল পৌর শহরের নওধার এলাকায় ‘জুবেদা ডেইরি ফার্মে’ গিয়ে গরুটির দেখা মেলে। ওই ফার্মের কয়েকটি গরুর মধ্যে এটিই সবচেয়ে বড়।ফার্মের মালিক জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর জন্য প্রায় সাড়ে তিন বছর সাধনা করে সম্রাটকে (গরু) গড়ে তুলেছি। প্রতিদিন ভুষি, কলা, খড় আর পানিই ছিল তার খাবার। এর মধ্যে মোটাজাতকরণে অন্য কোনো ক্যামিকেল বা ইজকেশন পুষ করা হয়নি।

আনিছুজ্জামান কাজলের বলেন, নিজের মতো করে তাকে গড়ে তুলা হয়েছে। সম্রাট নাম রেখেছি তার। সম্রাট বলে ডাকলেই সে সাড়া দেয়। ১০ লাখ টাকা দামের আশায় এখনো রেখেছি, ভাগ্যে কি আছে আল্লাহই ভালো জানেন।’

তবে তিনি বলেছেন, ‘এমন গরুর ক্রেতা আমাদের ও আশ-পাশের এলাকায় একেবারেই কম। এ ছাড়াও প্রতিমাসে এ গরুটির পেছনে খাবার ও ঔষধ বাবদ খরচ হয়ে থাকে ১৫ থেকে ২০ হাজার টাকা।’নিজের বিভিন্ন পেশার পাশাপাশি শখের বশে গরু পালন শুরু করেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা