,

কলা-আপেল-মালটা খায় ‘কালা মানিক’, বিক্রি হবে ১২ লাখে

news-image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামের মোস্তফার বাড়িতে এখন অনেক মানুষের ভিড়। সকাল-বিকেলে অনেকেই আসছেন তার বাড়িতে। তিন বছর ধরে আদর-যত্নে বড় করা একটি গরু দেখতেই মোস্তফার বাড়িতে আসছেন তারা। প্রায় ৩৫ কেজি ওজনের এই গরু লম্বায় ৯ ফুট ১০ ইঞ্চি, উচ্চতায় ৫ ফুট ৯ ইঞ্চি। গরুটির রং কুচকুচে কালো। তাই নাম হয়েছে ‘কালা মানিক’।

রং মিস্ত্রি মোস্তফা তিন বছর আগে পাশের গ্রামের ওয়াশিমের কাছ থেকে ৫০ হাজার টাকায় ‘শাহীয়াল’ জাতের ওই গরুর বাছুরটি কিনে আনেন। অনেক কষ্ট করে স্ত্রী রাশিদাকে নিয়ে বাছুরটিকে বড় করেছেন। মোস্তফা-রাশিদা দম্পতি ‘কালা মানিক’-এর মতো এত বড় গরু আশপাশের এলাকায় না থাকায় মানুষের আগ্রহের যেন শেষ নেই।

রাশিদা বেগম বলেন, ‘অনেক কষ্ট কইরা বাছুরটিকে বড় করছি। বুট, মাশ কলাই ও মসুরের ছোলা, কুড়া, খৈল, মোটা ভূসি, আলু, ভুট্রা, কাঁচা ঘাস নিয়মিত খায়। এ ছাড়া কলা, আপেল ও মালটা ট্যাহা অইলেই খাওয়াই। দিন-রাইতে পাঁচ-ছয়বার খাবার খাওয়ান লাগে।’

রাশিদা বেগম আরও বলেন, ‘গত চার মাস ধইরা প্রতিদিন ৬০০ টাকার খাবার লাগতাছে। দিনে দুই-তিনবার গরুটিকে গোসল করাইতে হয়। গরুর পানির জন্য মোটর ও বাতাসের জন্য ফ্যান গোয়াল ঘরে লাগাইছি। ঘরে-বাইরে আনা-নেওয়ার জন্য কয়েকজন মানুষ লাগে।’গরু দেখতে আসা অনেকেই বলেন, বিশাল আকৃতির গরুটি লালন-পালন করতে তাদের অনেক কষ্ট হয়েছে। উপযুক্ত দাম পাওয়া উচিত।

গরুর দাম সম্পর্কে মালিক মোস্তফা বলেন, ‘বাড়িতে এসে অনেকেই দেখতাছে এবং দাম করতাছে। বাড়িতে বেচা না অইলে ঈদের দুই-তিন দিন আগে গরুটি নারায়ণগঞ্জে হাটে উডাবো। আশা করি, ১১-১২ লাখ ট্যাহায় বেচতো পারমু।’মোস্তফা আরও বলেন, ‘আমার সন্তানের ল্যাহান গরুটিকে বড় করছি। বেচার ট্যাহা দিয়া আমার দুটি ছেলেরে ভালোভাবে পড়ামু, একটি ঘর দিমু এবং আরও কয়েকটি গরু কিনমু।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ