সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানি হ্যাকারদের কবলে নৌ প্রতিমন্ত্রীর ফেসবুক

news-image

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। এর আগে গত ৩০ জুলাই সর্বশেষ ফেসবুকে পোস্ট দেন তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন নৌ প্রতিমন্ত্রী। ওই পোস্টে তিনি একটি রিট পিটিশন সিগনেচারের অপশন শেয়ার করেন। এর কয়েক ঘণ্টা পর থেকেই তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকাররা কব্জায় নেন।

এ বিষয়ে আমাদের সময়র সঙ্গে টেলিফোনে আলাপকালে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি নুর চৌধুরীকে নিয়ে পোস্টটি দেওয়ার কয়েক ঘণ্টা পর আমার অ্যাকাউন্টটি হ্যাকড হয়। শুধু অ্যাকাউন্ট নয়, আমার নামে ভেরিফায়েড ফেসবুক পেজটিও এখন হ্যাকারদের কবলে।’ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, পাকিস্তান থেকে হ্যাকড হয়েছে আমার আইডিটি।’

খালিদ মাহমুদ চৌধুরীর বর্তমান আইডিতে ঢুকে দেখা যাচ্ছে, ইতিমধ্যে অ্যাকাউন্টটির নাম এবং প্রোফাইল পিকচারটি পরিবর্তন করা হয়েছে। নুর চৌধুরীকে নিয়ে লেখা তার সর্বশেষ পোস্টটিও আর দেখা যাচ্ছে না। নৌ প্রতিমন্ত্রী তার হ্যাকড ফেসবুক আইডি থেকে লেখা যেকোনো স্ট্যাটাস এবং ম্যাসেজের বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। মন্ত্রণালয়ের কাজে এই মূহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী