সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরকে উন্নত করতে বাংলাদেশের জমি চাইল ভারত

news-image

আগরতলা বিমানবন্দরকে উন্নত ও বর্ধিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের ভেতরে জমি ব্যবহার করার অনুমতি চেয়েছে ভারত। এবছরের শেষে কিংবা পরের বছরের শুরুতে বিমানবন্দরটিকে আন্তর্জাতিকমানে উন্নীত করার কথা রয়েছে।

ডেইলি স্টার ও নিউ এজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাই ২০১৮ তে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাংলাদেশ সফরের সময় দ্বিপাক্ষিক এক মিটিংএ প্রথম এ প্রস্তাব পেশ করা হয়। এরপর গত এক বছরে একাধিকবার বিভিন্ন মিটিংয়ে এ প্রস্তাব পেশ করেছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত অক্টোবরে এর সাথে সম্পৃক্ত অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আগরতলা বিমানবন্দর বর্ধিত করতে ভারতকে বাংলাদেশের জমি ব্যবহার করতে দেয়া সম্ভব কিনা তা নিয়ে মিটিং করে। পররাষ্ট্র সচিব শহিদুল হক জানান, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এই বিষয়ে কয়েকটি মন্ত্রণালয় জড়িত এবং সবাই একসাথে এই বিষয়ে কাজ করছে।’ তিনি আরও বলেন, অক্টোবর ২০১৮তে হওয়া ঐ মিটিংয়ে উপস্থিত সকলে প্রস্তাবটিকে ভালোভাবে নিয়েছে এতে করে দেশের একটি অংশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন বাংলাদেশ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে ভারত কতটুকু জমি চেয়েছে সে সম্পর্কে কেউই কিছু বলেনি। আগরতলা এয়ারপোর্ট আখাউড়ার চানপুর থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। কলকাতা ও গুয়াহাটি থেকে আগরতলা বিমানবন্দরে ল্যান্ড কিংবা টেকঅফ করতে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন হয়।৭ আগস্ট ২০১৮ তারিখে এর নাম বদলে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট রাখা হয়।

এ জাতীয় আরও খবর

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

দেশে গ্যাস মজুদ ৭.৬৩ টিসিএফ, দৈনিক ঘাটতি ১১৪৬ মিলিয়ন ঘনফুট

সেনা মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী