সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধনে অভিযান শুরু

news-image

শিক্ষাপ্রতিষ্ঠানে মশা নিধন ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগেই দুই দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে রাজধানীসহ সারা দেশের প্রতিষ্ঠানগুলো পরিষ্কারের মাধ্যমে মশা নিধনে অভিযান শুরু করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে লুকিয়ে থাকা এডিস মশা নিধন ও এলাকাবাসীকে এ সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হচ্ছে।

অনেকে শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণও করছেন। বিশেষ গুরুত্বের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিশেষ ক্যাম্প স্থাপন করেছে। ক্যাম্পে ৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপস্থিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়টি করে অ্যারোসল স্প্রের ক্যান বিতরণ করা হয়।

এ ছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে ডেঙ্গু নিধন ও জনসচেতনতা তৈরি কার্যক্রম শুরু করা হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ সময় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত সব এলাকা থেকে এডিস মশা মুক্ত করা হবে। ইতিমধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ১১টি ওয়ার্ড ডেঙ্গুমুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব এলাকা পরিষ্কার হয়ে যাবে। আমরা মনে করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে।’

ভিকারুননিসার কর্র্তৃপক্ষ জানায়, মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশন থেকে প্রতি প্রতিষ্ঠানকে ছয়টি করে অ্যারোসল স্প্রের ক্যান দেওয়া হয়েছে। তা দিয়ে ক্লাসরুমে ও ক্যাম্পাসের ভেতরে মশা নিধন করা হচ্ছে। এ ছাড়া প্রতিনিয়ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন কার্যক্রম হিসেবে জমে থাকা পানি নিষ্কাশন, ময়লা-আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌরদোসী বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘বছরের সব সময়ই প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। তারপরও যেহেতু এখন ডেঙ্গুজ্বরে আক্রন্ত হচ্ছে মানুষ। ফলে এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা প্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছি। মন্ত্রণালয় থেকেও একাধিক নির্দেশনা পেয়েছি। শিক্ষক, শিক্ষার্থী ও স্কাউটদের নিয়ে কয়েকটি গ্রুপ করা হয়েছে। প্রতিদিন একটি গ্রুপ স্প্রে ছিটানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম করছে।’

অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধনে ও জনসচেতনতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ডিপিইর কর্মকর্তাদের নিয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। প্রতিদিন এসব টিম বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে ডিপিইর পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক এনামুল কাদের বলেন, ‘ডেঙ্গুর ভয়াবহতা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের রক্ষা করতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।’ এ ছাড়া জনসচেতনতা তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে