,

৩০ ঘণ্টা পর আলাদা হল রাবেয়া-রুকাইয়া

news-image

সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতালে) প্রায় দেড় দিন (৩০ ঘণ্টা) অস্ত্রোপচারের পর জোড়া মাথার দুই বোন রাবেয়া-রুকাইয়াকে আলাদা করেছেন হাঙ্গেরির চিকিৎসকেরা।
এর আগে, পাবনার চাটমোহর উপজেলায় মূলগ্রাম ইউনিয়নের মাথায় জোড়া লাগা এই দুই যমজ শিশুর তৃতীয় দফা অস্ত্রোপচারের জন্য নেয়া হয়েছিল হাঙ্গেরিতে।

গত জানুয়ারিতে শেষ তাদের হাঙ্গেরিতে পাঠানো হয়। ওইবার অপারেশনের মাধ্যমে তাদের মাথায় বিশেষ এক্সপান্ডার স্থাপন করা হয়। দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) নিউরোসার্জন আন্দ্রেস কসোকে এএফপিকে দুই বোনের সর্বশেষ অবস্থা জানিয়েছেন, চূড়ান্তভাবে আলাদা হওয়ার পর তারা স্থিতিশীল পর্যায়ে আছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে।

অস্ত্রোপচারের আগে চিকিৎসকেরা বলেছিলেন, দুই বোনের বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি। হাঙ্গেরির দাতব্য সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে গরিব মানুষকে তারা সেবা দিয়ে থাকে। ২০১৭ সালে তারা ওই সংস্থাটির সাহায্য নেয়। গত বছর বাংলাদেশে দুই বোনের আরও একটি অপারেশন করেছিল প্রতিষ্ঠানটি।

এডিপিএফ এশিয়া এবং আফ্রিকায় ৫০০টির মতো জটিল অস্ত্রোপচার করেছে। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীও রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা