,

নারায়ণগঞ্জে ‘ফিল্মি স্টাইলে’ সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই!

news-image

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে ফিল্মি স্টাইলে একটি প্রাইভেটকার আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাজেদা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ছয়টি মোটরসাইকেলে করে আসা আট থেকে ১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত টাকা ছিনতাইয়ের পর পালানোর সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন বলে প্রত্যেক্ষদর্শীরা জানান।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। টাকা ছিনতাইয়ের শিকার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেনের বরাত দিয়ে তিনি জানান, মনির তার শ্যালক ইমরানকে সঙ্গে নিয়ে দোকান কেনার জন্য ৩২ লাখ ৫০ হাজার টাকাসহ রাজধানীর একটি মার্কেটে যান। কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে সেই টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লার উদ্দেশে রওনা দেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মনির ও তার শ্যালককে বহনকারী প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে আসলে ছয়টি মোটরসাইকেলে করে আসা আট থেকে ১০ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের গাড়ি থামান। এরপর হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা লুট করে দ্রুত পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের