,

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৭ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ডিপজল কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের