মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগ: রেহাই পেলেন রোনালদো

news-image

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ৩৪ বছর বয়সী ক্যাথরিন মায়ারগো নামে এক মার্কিন নারী। তবে বিষয়টি প্রমাণ করতে না পারায় রোনালদোর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা।

গতকাল সোমবার এক বিবৃতিতে লাস ভেগাসের প্রসিকিউটর ক্লার্ক কাউন্টি জেলা অ্যাটর্নি স্টিভ ওলফসন বিষয়টি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশের তদন্তের পর স্টিভ ওলফসন বলেন, ধর্ষণের অভিযোগটি প্রমাণ করতে যথেষ্ট প্রমাণ না থাকায় রোনালদোর বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করা হবে না।

ক্যাথরিন নামে ওই নারীর অভিযোগ, ২০০৯ সালে লাস ভেগাসের একটি হোটেলে ক্যাথরিনকে ধর্ষণ করেন বর্তমান সময়ের এ তারকা ফুটবলার। সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে জানিয়েছিলেন। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন রোনালদো। তবে রোনালদোর বিরুদ্ধে মামলা দায়েরের কিছুদিন পরেই তার সঙ্গে আর্থিক সমঝোতার প্রস্তাবে রাজি হয়েছিলেন ক্যাথরিন।

এ ব্যাপারে রোনালদোর উকিল জানান, আদালতের বাইরে বিষয়টি মিটিয়ে নিতে রাজি হয়েছিলেন ওই মডেল। কিন্তু তিনি তার কথা রাখেননি। তবে এ বিষয়ে ওই মডেল জানান, মানসিক আঘাতের জেরে তিনি সেই সমঝোতা প্রক্রিয়ায় মনোনিবেশ করতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক