,

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালিত হয়নি মহাসচীবের নিজ এলাকায়

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : সামপ্রতিক সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষীত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি খোদ বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে।

গতকাল মঙ্গলবার সকাল থেকেই কর্তব্যরত পুলিশ সদস্যরা ছাড়া প্রায় জনমানব শুন্য দেখা যায় দলটির জেলা কার্যালয়। এছাড়াও কর্মসূচীর কোন ব্যানার ফেসটুনও চেখে পড়েনি দলীয় কার্যালয়ের ভেতরে এবং বাহিরেও।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান মঙ্গলবার দুপুরে জানান, সোমবার রাত থেকেইে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের কর্মসূচী পালন করতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় আমাদের দলীয় কার্যালয়ের সামনে। দু এক জন নেতা কর্মী এলেও পুলিশের ভয়ে আসেনি অন্যরা। আনুষ্ঠানিক ব্যানার না থাকার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে এড়িয়ে চলেন জেলা বিএনপির সভাপতি।

জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মামুনুর রশিদ জানান, কেন্দ্রীয় ঘোষিত কোন প্রোগ্রাম বা কর্মসূচী মঙ্গলবার ছিলো কিনা তা আমাকে জানানো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর