,

রাণীনগরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে “শিখন-অভিজ্ঞতা” বিনিময় সভা অনুষ্ঠিত

news-image

নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিখন-অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় হল রুমে ‘যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরণ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্প’র আওতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো: মোফাখ্খার হোসেন খান (পথিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’র সভাপতি রাষ্ট্রদূত (অব:) হুমায়ুন কবীর, মহাপরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, উপ-পরিচালক আশীষ বণিক, রাজশাহী-নওগাঁ জেলা সমন্বয়কারি আজিজুর রহমান, শের-এ বাংলা সরকারি কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সাহানাজ বেগম, গারস্থ্য বিজ্ঞান বিভাগের প্রভাষক রোকসানা পারভিন, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সুজন-সুশাসনের জন্য নাগরিক রাণীনগর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট রাণীনগর উপজেলায় গত প্রায় দুই বছর ধরে কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে ‘সহনশীল, সহযোগিতা ও সৌহার্দ্য-সম্প্রীতি’ বিষয়ের উপর দেয়ালিকা প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগীতা, বিভিন্ন ধরণের খেলা-ধুলা ও কুইজ প্রতিযোগীতাসহ নানা কর্মসূচি নিয়ে কাজ করে আসছিলেন। কর্মসূচি গুলো সম্পূর্ণ শেষে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা কতটুকু শিখলেন বা জানলেন এবং এসকল বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা’র আলোকে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর