সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বয়স ২০? বিয়ে না করে যে ৯টি কাজ জরুরি

news-image

নিউজ ডেস্ক।। বয়স ২০ মানেই নানা সমস্যায় জড়িয়ে পড়া। তাই এখনই সময় ভেবে নেওয়ার সামনের জীবনটা কিভাবে কাটাতে চাচ্ছেন? নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকার কারণেই মানুষ পিছিয়ে পড়ে। দেখা যায়, কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপের জন্য আপনার ইচ্ছাকে অন্যদের আগে হারাতে হয়। তাই অন্যের ওপর নির্ভর থেকে নিজেকে সম্পূর্ণ হারানোর দিন এখনই নয়। নিজের ওপর বিশ্বাস রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব জরুরি।
বয়স ২০ হলেই বিয়ে না করে নারীদের যে ৯টি কাজ করা খুব জরুরি বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘বোল্ডস্কাই’। দেখে নিন সেই ৯টি গুরুত্বপূর্ণ কাজ।

ক্যারিয়ার ঠিক করুন : মানুষের জীবনে অর্থনৈতিক স্বাধীনতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর নির্ভর করছে আপনার আগামী দিনগুলো কেমন যাবে। তাই অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের একটি ক্যারিয়ার ঠিক করুন। দেখবেন সবকিছুই অনেক সহজ হবে যাবে।

নিজের শক্তি খুঁজে বের করুন : অধিকাংশ তরুণীরাই নেগেটিভ বিষয় নিয়ে চিন্তা করে দিনের বেশিরভাগ সময় ও শক্তি অপচয় করেন। এতে নিজের আত্মবিশ্বাস কমে অনেকটা একঘরে হয়ে যান তারা। আর তাই নিজেকে ‘না’ বোধক জিনিসের মধ্যে গুটিয়ে না রেখে ভালো কিছু করার চেষ্টা করুন।

নতুন কিছু শিখুন : প্রতিদিন চেষ্টা করুণ নতুন কিছু শেখার। এতে আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে। নতুন করে জানুন শিল্প, ভাষা, চিত্রসহ নানান কিছু।

বন্ধুত্ব করুন : আমাদের সমাজে মেয়েদের অধিক বন্ধুর সঙ্গে মেলামেশাকে খুব বাজে চোখেই দেখা হয়। আর নিজেকে এই ছাঁচে আবদ্ধ করলেই আপনি হেরে গেলেন। নতুন বন্ধুদের সঙ্গে মিশলে খুব সহজেই ভালো-খারাপের পার্থক্যটা বুঝে নিতে পারবেন। নতুনভাবে জানতে পারবেন বিশ্বকে।

ভ্রমণে যান : নিজেকে জানার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভ্রমণে যাওয়া। অপরিচিত কোনো জায়গায় গেলে খুব সহজেই জানা সম্ভব এই দুনিয়ায় আপনার অবস্থানটা কোথায়। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। প্রতিদিনকার ব্যস্তময় জীবন থেকে ক্লান্তি মুছে দেয় ভ্রমণ। তাই মাঝে মধ্যে নিজেকে একটু বিরতি দেওয়া দরকার।

পরিবারকে সময় দিন : বাবা-মা হচ্ছে পৃথিবীর সব থেকে আপনজন। তাদের কারণেই আপনি দুনিয়ায় এসেছেন। এখনই উপযুক্ত সময় বাবা-মাকে সময় দেওয়ার। এমন যেন না হয় পরবর্তীতে তাদের সময় না দেওয়া নিয়ে অনুশোচনায় ভোগেন। তাই যখনই সম্ভব তাদের সঙ্গে দেখা করুন।

বন্ধুদের সময় দিন : বন্ধুদের জন্য নির্দিষ্ট সময় বের করুন। কেননা বিয়ের পর দায়িত্ব বাড়াতে সামনের দিনগুলোতে তাদের সঙ্গে দেখা নাও হতে পারে। তাই হাতে সময় থাকলেই বন্ধুদের নিয়ে ঘুরে আসুন। স্ট্রেস দূর করতে তাদের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা আর কেউ রাখে না।

নিজের প্রতি যত্ন নিন : বয়স ২০ মানেই অনেক কাজ। হয়তো পড়ালেখা করছেন কিংবা চাকুরি। আর এতো প্রেসারের মধ্যে নিজের জন্য সময় বের করতে পারেন না অনেকেই। তাই সবকিছু ভুলে, আগে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। গুরুত্বের সঙ্গে খেয়াল রাখুন নিজের শারীরিক পরিবর্তনের।

নিজের পছন্দকে গুরুত্ব দিন : যা পছন্দ তাই করুন। দ্বিতীয়বার চিন্তা করার প্রয়োজন নেই। বিয়ের পর জীবন নিয়ে আপনার চিন্তা-ভাবনা বদলে যাওয়াটাই স্বাভাবিক। দেখা যাবে, যে কোনো পদক্ষেপ নেওয়ার সময় পরিবারের ইচ্ছাকেই আগে গুরুত্ব দিতে হবে। তাই ২০-এ পা রাখার পর নিজের দায়িত্ব থেকে একটু বিরতি নিন। যে জিনিসগুলোতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাই করুণ। অন্যদের হস্তক্ষেপ করা থেকে বিরত রাখুন।

এ জাতীয় আরও খবর

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু