,

প্রচন্ড গরমে হাঁসফাঁস করছেন? এই লেখাটি আপনার জন্য

news-image

গত কয়েক বছর ধরে সারা পৃথিবীর আবহাওয়ায় যে পরিবর্তন ঘটেছে, তা থেকে স্বাভাবিকভাবেই বাদ পড়েনি বাঙালির প্রাণের শহর ঢাকাও। এক সময়ে গরমকালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তাপমাত্রা শুনেই ঢাকাবাসীর চোখ বড় হয়ে যেত। কিন্তু গত কয়েক বছর ধরে প্রচন্ড তাপমাত্রায় জ্বলে-গলে যাচ্ছে শহরবাসী।

এই প্রখর দহনজ্বালা থেকে শরীর ঠান্ডা রাখতে কত কিছুই না করছে মানুষ। কেউ দিনে বার চারেক গোসল সাড়েন, কেউ সুযোগ পেলেই ঠান্ডা পানীয় বা আইসক্রিম খান। সঙ্গে এসি-র ঠান্ডা বাতাস তো রয়েছেই। কিন্তু, এ সবই সাময়িক আরাম দেয় শরীরকে। এবং সঙ্গে নানা রোগ-ব্যাধিও নিয়ে আসে।

বিজ্ঞান মতে, কয়েকটি সহজ ঘরোয়া উপায় রয়েছে, যা ভিতর থেকে শরীর ঠান্ডা ও রোগমুক্ত রাখে। যেমন-

১। সারা দিনে প্রচুর পরিমাণে পানি খান। এতে শরীর ‘হাইড্রেটেড’ থাকে। ২। গরমে ঘামের জন্য ত্বকের ক্ষতি হয়। চেষ্টা করুন খাবারের সঙ্গে লেবু খেতে। বা, লেবুর সরবতও খেতে পারেন। লেবুর ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকারী।

৩। গরমকালে প্রচুর ফল পাওয়া যায়। চেষ্টা করুন, ব্রেকফাস্টে প্রচুর পরিমাণে ফল খেতে। সারা দিনেও ফল খেতে পারেন। কিন্তু, রাতে একেবারেই ফল খাওয়া উচিৎ নয়।

৪। গরমকালে হজমের সমস্যা হয়। তাই দিনে বা রাতের খাবারের আধ ঘণ্টা আগে এক গ্লাস পানি খেয়ে নিন।

৫। এই সময়ে কাঁচা পেঁয়াজ খুবই উপকারী। পেঁয়াজে এক ধরনের ‘অ্যান্টি অ্যালার্জেন’ রয়েছে যা শরীর ভিতর থেকে ঠান্ডা রাখে।

৬। গরমকালে তরতাজা মাছ পাওয়া যায় না। মাংস শরীর গরম করে। সে ক্ষেত্রে, শরীরে প্রোটিনের মাত্রা ধরে রাখতে ডিম সেদ্ধ খুবই উপকারী। এতে কার্বোহাইড্রেটও রয়েছে, যা এনার্জি জোগায়।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী