,

ফুসফুসের জন্য ক্ষতিকারক আপনার বাসার যে জিনিসগুলো

news-image

নিউজ ডেস্ক।। দৈনন্দিন জীবনে আপনি আপনার গৃহস্থালিতে এরকম কিছু জিনিস ব্যবহার করে থাকেন যেগুলো নীরব ঘাতকের মতো আপনার ফুসফুসের ক্ষতি করে যাচ্ছে। রিডার্স ডাইজেস্ট ঘেঁটে চলুন জেনে নেই সেই জিনিসগুলো সম্পর্কে।

ব্লিচিং পাউডার : ময়লা পরিষ্কারক হিসেবে ব্লিচিং পাউডারের কোনও তুলনা নেই। এছাড়াও অনেকে গৃহস্থালির নানা জিনিসপত্র পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকেন। ক্লোরিন এবং অ্যামোনিয়া এসিড যুক্ত বিভিন্ন পণ্য। এসকল পণ্য ব্যবহার করলে হতে পারে অ্যাজমা কিংবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমনারি ডিজিজের মতো ভয়াবহ রোগ।

কার্পেট : নাম শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, আপনার ঘরে থাকা নিরীহ কার্পেট এবং পাপোশ থেকেও হতে পারে ফুসফুসের রোগ। কার্পেট এবং পাপোশে থাকা ময়লা আবর্জনা থেকে হাঁচি কাশিসহ অ্যালার্জি জনিত রোগ দেখা দিতে পারে।

ভ্যাকুয়াম ক্লিনার : ঘরের মেঝে পরিষ্কার করার জন্য যে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হয়, সেটা থেকেও হতে পারে ফুসফুসের সমস্যা। ভ্যাকুয়াম ক্লিনারের ধুলাবালি থেকে নাকে অ্যালার্জি আক্রান্ত মানুষের সমস্যা বাড়তে পারে।

আপনার বাড়ির বেসমেন্ট : আপনার বাড়ির বেসমেন্টের পাথর এবং মাটিতে থাকে র‌্যাডন নামক একটি গন্ধহীন তেজস্ক্রিয় প্রাকৃতিক গ্যাস। এই গ্যাসটি কোনভাবে বাড়িতে প্রবেশ করার পর যদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার শরীরের ভেতরে ঢুকে তাহলে এটা থেকে ফুসফুসের ক্যানসার পর্যন্ত হতে পারে।

বেসিন : আপনার বাথরুমের বেসিনের নিচের দিকে যে স্যাঁতস্যাঁতে ভাবটি থাকে, সেটার মধ্যে থাকে ক্ষতিকারক ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া। তাই নিয়মিত বেসিন পরিষ্কার রাখুন। নইলে ফুসফুসের ক্ষতি হতে পারে।

কীটনাশক : তেলাপোকা, ছাড়পোকা মারার জন্য যে কীটনাশক কিংবা স্প্রে ব্যবহৃত হয় সেটা থেকেও হতে পারে আপনার ফুসফুসের ক্ষতি। তাই এগুলো স্প্রে করার সময় সবসময় দরজা কিংবা জানালা খোলা রাখুন।

রঙ : বাড়িতে কিংবা কোন আসবাবপত্র রঙ করার সময় খেয়াল রাখুন ঘরে দরজা জানালা খোলা আছে কীনা। যদি না থাকে তাহলে দরজা জানালা খুলে দিন। রঙের মধ্যে যেসকল রাসায়নিক ব্যবহার করা হয় সেগুলো নিশ্বাসের মাধ্যমে ভেতরে গেলে আপনার ফুসফুসের ক্যানসার হতে পারে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী