,

কেন বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন উর্বশী, ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক।।  ক্রিকেটপ্রেমী হিসেবে বলিউড তারকাদের খ্যাতি দুনিয়াজুড়ে। ক্রিকেট মাঠে বা ঘরে বসে মাতামাতি করতে জুড়ি নেই তাদের। শাহরুখ খান, প্রীতি জিনতা, শিল্পা শেঠিরা ক্রিকেটের দল কিনে আইপিএলে ছড়িয়েছেন উত্তাপ।

এখন চলছে ক্রিকেটের বিশ্বকাপ। আইসিসির আমন্ত্রণে বিভিন্ন দেশের তারকারা পাড়ি জমান ইংল্যান্ড। সেখানে রয়েছেন বলিউড তারকা রণভীর সিং, উর্বশী রাউতেলা। ভারত-পাকিস্তান ম্যাচের দিন আলোচনায় ছিলেন রণভীর সিং।

ম্যাচ শেষে ট্রেন্ড তালিকায় উঠে এলেন উর্বশী রাউতেলা। পাকিস্তানের সাথে ম্যাচ জয়ের পর উর্বশী নেমে গিয়েছিলেন মাঠে। সেখানে ক্রিকেটারদের সঙ্গে মাস্তি করেছেন তিনি। তবে সেসব ছাপিয়ে ভাইরাল হয়েছে উর্বশী-কোহলির একটি ছবি। ছবিটিতে খুব ঘনিষ্ঠভাবে দেখা গেছে দুজনকে। উর্বশী জড়িয়ে ধরেছেন কোহলিকে। ভারত ক্যাপ্টেনও বেশ এনজয় করছেন এমন ভঙিতে হাসিমুখে পোজ দিয়েছেন।

অনেকেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে ট্যাগ মেরে খোঁচা দিচ্ছেন। অনেকে আবার ‘শালী দুলাভাই’ বলে উর্বশী ও বিরাট কোহলিকে নিয়ে মজাও করছেন।

তবে নেটিজেনদের অনেকে তিরস্কার করতে ভোলেননি উর্বশীকে। কেউ কেউ বলছেন, একজন বিবাহিত পুরুষকে এভাবে জড়িয়ে ধরা কোন নৈতিকতার মধ্যে পড়ে! কিন্তু মজার ব্যাপার হলো, উর্বশী ‘আসল’ কোহলিকে জড়িয়ে ধরেননি। তিনি জড়িয়ে ধরেছেন মোম দিয়ে বানানো বিরাট কোহলিকে। মাদাম তুসো জাদুঘরে কোহলির এই মোমের মূর্তি স্থান পেয়েছে। সেখানেই ছবি তুলেছেন উর্বশী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর