,

কালোজাম ডায়াবেটিসের শক্র

news-image

লাইফস্টাইল ডেস্ক : চলছে রসালো ফলের মাস। এ সময়ে আম কাঠাল ছাড়াও বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল। মৌসুমি অনেক ফলের ভিড়ে পাওয়া যাচ্ছে কালো জামও। বিভিন্ন ফলের মধ্যে কালোজাম অন্যতম। কালোজাম অনেকে খেতে খুব একটা পছন্দ না করলেও এই ফলের আছে ওষুধি গুণ।

ডায়াবেটিকস নিয়ন্ত্রণে কালোজাম খুব ভালো কাজ করে। যাদের ডায়াবেটিকস আছে তারা কালোজাম খেতে পারেন।

কালোজাম বিভিন্ন পক্রিয়ায় খাওয়া যায়। মিল্ক শেক, জুস ও ফলের সালাদ তৈরি করেও খাওয়া যায়।

কালোজাম কেন খাবেন?

একটি বড় কালোজামে জামে ১ দশমিক ৪১ মিলিগ্রাম আয়রন, ১৫ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ১৮ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এটি ভিটামিন বি-য়েরও ভালো উৎস।

আসুন জেনে নেই কালো জাম কেন খাবেন?

১. কালোজামে ক্যালরির পরিমাণ খুব কম থাকে। তাই জামে থাকা ফ্ল্যাভনয়েড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়া এর বীজও ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ কার্যকরী।

২. কালোজামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ডিয়াটরী ফাইবার। যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে।

৩. ডায়ারিয়া হলে জামের রস খেতে পারেন। নিয়মিত জামের রস খেলে মূত্রথলিও ভাল থাকে।

৪. জামে ক্যালরির পরিমাণ খুব কম থাকায় ওজন কমাতে সাহায্য করে।

৫. দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ ও নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতেও জামের জুড়ি নেই।

৬. জামে থাকা পলিফেনল উপাদান ক্যান্সার প্রতিরোধ ও হৃদরোগের ঝুঁকি কমায়।

৭. জাম মস্তিষ্কের কার্যকারিতা, রক্তশূন্যতা ও অ্যাজমা সমস্যা প্রতিরোধ করে।

সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী