,

জীবনকে দীর্ঘায়ু করতে মেনে চলুন এই ৪টি নিয়ম

news-image

ডেস্ক রিপোর্ট।। খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় বিভিন্ন অনিয়মের ফলে আমারা আরও তাড়াতাড়ি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। ভেজালজাত খাবার আমাদের আয়ু কমিয়ে নিয়ে আসছে । বর্তমানে একজন পুরুষের গড় আয়ু ৬৮.৫ বছর এবং একজন মহিলার গড় আয়ু ৭৩.৫বছর৷ সুস্থ ও দীর্ঘ জীবন পাওয়ার জন্য কতগুলো নিয়ম অবলম্বন করা প্রয়োজন৷ আসুন জেনে নেওয়া যাক সেই নিয়ম গুলো৷

১। নেতিবাচকতা আপনার ভিতরের শক্তিকে নষ্ট করে দেয়৷ ফলে এতে আপনার স্ট্রেস লেভেল বেড়ে যায়৷ আপনার মধ্যে রাগ, হতাশা, বিষণ্ণতা ও উদ্বিগ্নতা বৃদ্ধি পায় এবং অধিক খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়৷ তাই নেতিবাচকতা পরিহার করে ইতিবাচক চিন্তা করুন৷ আপনার জীবনের লক্ষ্য ঠিক করুন এবং সেই অনুযায়ী কাজ করুন এতে আপনার স্ট্রেস কমবে ফলে আপনি দীর্ঘজীবী হবেন৷

২। ঘুমের ব্যাপারে কার্পণ্য করবেন না৷ স্বাস্থ্যকর জীবন যাপন এর জন্য প্রতিদিন ৭-৮ ঘন্টা ঘুমানো প্রয়োজন৷ ঘুমের হ্রাস বৃদ্ধি মানুষের মৃত্যু হারের উপর প্রভাব বিস্তার করে৷ নিয়মিত কম ঘুমালে হৃদরোগ, ডায়াবেটিস ও স্থূলতার মতো মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে৷ আর নিয়মিত ভালো ঘুম হলে স্ট্রেস, ডিপ্রেশন ও হার্ট ডিজিজ দ্রুত ভালো হয়৷ তাই আর চিন্তা না করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন৷

৩। প্রক্রিয়াজাত খাবারে অনেক বেশি চিনি, নুন ও ফ্যাট থাকে৷ এইসব খাবারে ফাইবার কম থাকে৷ প্রক্রিয়াজাত খাবার খেলে হার্ট অ্যাটাক, হাইপারটেনশন, ডায়াবেটিস হওয়ার সম্বভবনা খুব বেশি থাকে৷ তাই আপনার খাদ্য তালিকা থেকে এই জাতীয় খাবার বাদ দিয়ে শাকসবজি ও ফলমূল খাবার অভ্যাস করুন৷

৪। বর্তমানের একটি গবেষণায় দেখা গিয়েছে, ব্যায়ামের মাধমে দীর্ঘমেয়াদি অসুখ যেমন- ক্যান্সার ও স্থূলতার সম্ভাবনা কমে৷ দিনে ৩০ মিনিটের ব্যায়াম আপনার আয়ু বাড়িয়ে দেবে৷ তাইওয়ানের ৪১৬০০০ নারী ও পুরুষকে নিয়ে এই গবেষণাটি করা হয়৷ তাই দীর্ঘায়ু ও সুস্থতা লাভের জন্য সারাদিনের কিছুটা সময় বেছে নিন ব্যায়ামের জন্য৷ বড় কোন পরিবর্তন নয় ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে নিজের জীবনযাপনের ধরণের পরিবর্তন করুন এবং জীবনে সুস্থতা ও দীর্ঘায়ু লাভ করে জীবনকে পরিপূর্ণ ভাবে উপভোগ করুন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো