মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সহজ এই ১৫টি অভ্যাস আপনাকে দীর্ঘায়ু করতে পারে

news-image

আপনি মানসিক ও শারীরিক উভয় দিক দিয়েই সুস্থ ও সুখী হতে পারেন, কেবল তখনই পাবেন দীর্ঘায়ু। তবে এই কাজটি এতটাও সহজ নয়, বরং এর জন্য চাই নিরন্তর চেষ্টা। নিজের দৈনন্দিন জীবনে রপ্ত করে নিতে হবে সহজ কিছু অভ্যাস।

দীর্ঘ জীবন পাওয়ার মূল মন্ত্র হচ্ছে নীরোগ ও ফিট থাকা। যদি আপনি মানসিক ও শারীরিক উভয় দিক দিয়েই সুস্থ ও সুখী হতে পারেন, কেবল তখনই পাবেন দীর্ঘায়ু। তবে এই কাজটি এতটাও সহজ নয়, বরং এর জন্য চাই নিরন্তর চেষ্টা। নিজের দৈনন্দিন জীবনে রপ্ত করে নিতে হবে সহজ কিছু অভ্যাস। এই অভ্যাসগুলোর চর্চা আপনাকে রাখবে অনেকটাই সুস্থ ও সুখী।

১। প্রতিদিন একই সময়ে ঘুমিয়ে পড়ুন ও একই সময়ে ঘুম থেকে জেগে উঠুন। সকাল সকাল জেগে ওঠা অনেক দিক থেকেই স্বাস্থ্যের জন্যে ভালো। ২। পর্যাপ্ত পরিমাণ পানি ও তরল খাবার হোক প্রতিদিনের সঙ্গী। ৩। কার্বোহাইড্রেট খাওয়া কমিয়ে আনুন, পরিমিত হোক প্রোটিন খাওয়া। অন্যদিকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন প্রচুর দেশি তাজা ফল ও শাকসবজি। ৪। যতটা সম্ভব নিরাপদ খাবার বেছে নিন। দাম একটু বেশি হলেও ফরমালিন ও কীটনাশকমুক্ত খাবার খেতে চেষ্টা করুন। নিজের বারান্দা বা ছাদে শাকসবজি ও ফল চাষ করতে পারেন।

৫। তেল ও চিনিকে খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিন। ৬। প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করুন। ৭। যোগব্যায়াম করুন নিয়মিত। শরীর ও মন দুটোই আপনার অধীনে থাকবে। ৮। যতটা সম্ভব স্ট্রেসমুক্ত জীবনযাপন করুন। জীবনে যেকোনো কিছুর চাইতে শান্তিতে থাকা জরুরি। অশান্তি ও কলহপূর্ণ পরিবেশ আমাদের আয়ু কমায়। ৯। প্রতিদিন গান শুনুন, বই পড়ুন, নিজেকে সময় দিন।

১০। প্রিয়জনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। তাদের সঙ্গে আনন্দময় সময় অতিবাহিত করুন। এই ব্যাপারটি আপনাকে সুখী করে তুলবে। ১১। পোষা প্রাণী রাখতে পারেন নিজের সঙ্গে। কিংবা লালন করুন কোনো শখ। এই ব্যাপারগুলো মানসিক স্বাস্থ্যের জন্যে অত্যন্ত ভালো। ১২। ভ্রমণ করুন। মনের খোরাক যোগায় ভ্রমণের অভিজ্ঞতা। ১৩। হাসুন মন খুলে। হাসি-খুশি মানুষেরা দীর্ঘায়ু হয়ে থাকেন।

১৪। নিজের ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিন। খুবই সতর্ক থাকুন এ ব্যাপারে। ১৫। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন, হেলথ চেকআপ করান। এতে অসুখ-বিসুখ প্রতিহত করা সহজ। একটি সুন্দর ও রুটিন মাফিক জীবনই আপনাকে দেবে বেঁচে থাকার ভরপুর আনন্দ। সূত্র: পাওয়ারফুলমাইন্ড ডট কম

এ জাতীয় আরও খবর