,

হৃদয়স্পর্শী একটি ঘটনা : “ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্টে, তিনি আপনার ফোন পেয়ে…

news-image

ইসলামিক ডেস্ক : একটি জরুরী অপারেশনের জন্য তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হল। সে দ্রুত গতিতে হাসপাতালে পৌঁছে গেলো। হাসপাতালে ঢুঁকেই সে দেখল রোগীর (একটি ছোট্ট ছেলে) বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়, ডাক্তারকে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠলঃ “আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায় আছে ?”

ডাক্তার তেমন কিছু না বলে শুধু বলল- “আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিকটা দেরি হল, এখন আপনি যদি একটু শান্ত হন, তবে আমি আমার কাজটা শুরু করতে পারি।” লোকটি এবার যেন আরও রেগে গেলো, ঝাঁঝাঁলো স্বরে বলল- “ঠা-া হব? আজ যদি এখানে আপনার সন্তান এভাবে জীবন-মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তাহলে আপনি কি করতেন ? শান্ত হয়ে বসে থাকতে পারতেন?”
ডাক্তার আবার বললেনঃ “ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দিতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, আপনি আল্লাহর উপর ভরসা করুন।”

লোকটি পুনরায় রাগত স্বরে বলল- “যখন কারো টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজ।” এরপর ডাক্তার সাহেব অপারেশনের রুমে চলে গেলো। ২ ঘণ্টার মত লাগলো, শেষে হাসি মুখে ডাক্তার হাসি মুখে বের হয়ে এলেন,”আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে।” এরপর লোকটির উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন- “আপনার কোন প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন, এই বলে তিনি চলে গেলেন।

এরপর লোকটি নার্সকে বললেন- “ডাক্তার এত ভাব নেন কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না? যাতে আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম।” নার্স কান্নায় ভেঙ্গে পড়লেন আর জানালেন- “ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা পড়ে দ্রুত চলে এসেছেন। এখন আবার দৌড়ে চলে গেলেন- উনার সন্তানকে দাফন করতে।

শিক্ষা: একজন মানুষকে তার বাইরের আচার-আচরণ দেখে সর্বদা যাচাই করা ঠিক না। কারণ আমরা হয়তো জানতে পারছি না প্রকৃতপক্ষে তিনি কেমন পরিস্থিতিতে আছেন। মহান আল্লাহ্ তা’আলা সবাইকে সুন্দর জীবন দান এবং আমাদের সবাইকে ক্ষমা করুন- আমীন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্বশত্রুতার জেরে হামলায় আহত যুবকের মৃত্যু

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগর ইউএনওর সঙ্গে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সৌজন্য সাক্ষাৎ

চিকিৎসার মাঝেই ক্যামেরায় দীপিকা

জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফের কোনো শর্ত নেই

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় ফ্রান্স

সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে ব্রিটেন

২০ টাকা দাম বাড়িয়েও ৭০ টাকা লোকসান : রিজভী

পাসপোর্ট অধিদপ্তরের নতুন ডিজি আলীমুল আমীন

ফিফার কার্যক্রমে সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

শ্রীলঙ্কায় গণকবর, উদ্ধার ৫৭২ কঙ্কাল

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন