,

ছাত্রীকে বিয়ের আসর থেকে নিয়ে রাত্রিযাপন, লাপাত্তা বয়ফ্রেন্ড!

news-image

ডেস্ক রিপোর্ট : ছাত্রীকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে রাত্রিযাপনের পর লাপাত্তা হয়ে গেছে বয়ফ্রেন্ড। এঘটনায় বিয়ের দাবি নিয়ে রোববার ওই বয়ফ্রেন্ডের বাড়িতে অবস্থান নিয়েছেন ছাত্রী। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের শশুতি গ্রামে।

এদিকে মাদ্রাসা ছাত্র বয়ফ্রেন্ড কাউসার বাড়ি থেকে পালিয়ে গেছেন। জানা গেছে, শশুতি গ্রামের সেলিম মিয়ার ছেলে মাদারাসা ছাত্র কাউসারের সঙ্গে এনায়েতপুর ডোবাপাড়া গ্রামের ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ওই ছাত্রীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল।

এসময় বয়ফ্রেন্ড কাউসার ওই ছাত্রীকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে পালিয়ে যান। পরে তার এক আত্মীয়ের বাড়িতে ওই ছাত্রীকে নিয়ে রাত্রিযাপন করে কাওসার। সকালে ওই ছাত্রীকে তার বোনের বাড়ি ফুলতলা গ্রামে রেখে চলে যায় কাউসার। এর পর তার আর কোন খোঁজ মেলেনি। এঅবস্থায় ওই ছাত্রী রোববার দুপুর থেকে তার বয়ফ্রেন্ডের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

ওই ছাত্রী বলেন, বিয়ের প্রলোভন দিয়ে বিয়ের আসর থেকে আমাকে নিয়ে এসে কাওসার পালিয়ে গেছে। তাই বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না করা পর্যন্ত কিছুই খাবোনা। ফুলবাড়িয়া থানার ওসি মো. ফিরোজ তালুকদার (পিপিএম বার) বলেন, এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনিয়ে এলাকায় তোলপাড় চলছে। এমন ঘটনা ওই এলাকায় আগে কখনও কেউ শুনেননি বলে জানান এলাকাবাসী। ক্যাম্পাসলাইভ২৪.কম

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর