,

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের ১৫তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। হ্যাম্পশায়ার বাংলাদেশ সময় সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। দ. আফ্রিকা শিবিরে দুই পরিবর্তন এসেছে।এডেন মার্কাম ও বেরুন হেন্ড্রকিসকে নেওয়া হয়েছে। অন্যদিকে উইন্ডিজও দুই পরিবর্তন নিয়ে খেলছে। আন্দ্রে রাসেল খেলছে না। ড্যারেন ব্রাভো ও কেমার রোচ একাদশে জায়গা পেয়েছে।

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি ফাফ ডু প্লেসিসের দল। সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের। অন্যদিকে, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে উইন্ডিজ। তাই জয় পেতে চাইবে তারাও।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু দ. আফ্রিকার। এরপর বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে তারা। সিরিজের দ্বিতীয় পর্বে টিকে থাকতে হলে উন্ডিজের বিপক্ষে জয় পেতে হবে।

দ. আফ্রিকা থেকে আত্মবিশ্বাসে এগিয়ে থাকা উইন্ডিজ অবশ্য মাঠে নামার আগে পাশে পাচ্ছে না অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত খেলা ৬১ ম্যাচে ৪৪ জয় প্রোটিয়াদের। অন্যদিকে, মাত্র ১৫ জয় ক্যারিবিয়ানদের।

দ. আফ্রিকা একাদশ : হাসিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, এডেন মার্কাম, ভেন্ডার ডুসেন, ডেবিড মিলার, অ্যান্ডিলে পেলুকাওয়ায়ে, ক্রিস মরিস, কাসিগো রাবাদা, ইমরান তাহির ও বেরুন হেন্ড্রিকস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিজ গেইল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, নিকোরাস পুরান, সিমরন হেটমার, জেসন হোল্ডার, কার্লস ব্যাথওয়েট, অ্যাসলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও ওসানে থোমাস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ