,

উড়ন্ত সাইফউদ্দিন আইসিসির কাভার ফটোতে

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। যেখানে প্রোটিয়াদের ২১ রানে হারায় টাইগাররা।

এ ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড পারফর্ম করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে সাকিব, মুশফিক, সৌম্যর সঙ্গে শেষ দিকে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক নিজেদের মেলে ধরেন।

আর বোলিংয়ে মোস্তাফিজের পাশাপাশি সাইফউদ্দিন, সাকিব ও মিরাজরা অসাধারণ করেন।

ম্যাচে নিজের বোলিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ৮ ওভারে কিছুটা খরুচে হলেও দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন তিনি। রাসি ভন ডার ডুসেন ও আন্দিলে ফেলুকায়ো তার শিকারে মাঠ ছাড়েন।

আর ম্যাচ শেষে এই তরুণ তারকাকে সম্মানিত করলো ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। নিজেদের অফিসিয়াল ফেসবুক কাভার ফটোতে সাইফউদ্দিনের একটি ছবি ঝুলিয়ে দিয়েছে। যেখানে তাকে উইকেট পাওয়ার পর উযদাপনে পাখির মতো উড়ন্ত ভঙ্গিতে দেখা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর