চূড়ান্ত একাদশে নেই লিটন জানালেন মাশরাফি
স্পোর্টস ডেস্ক: মাশরাফি কি তাহলে আজ সংবাদ সম্মেলনে সরাসরি একাদশটা বলে দিলো? মাশরাফি বলেছে “যারা সুযোগ পেয়েছে ভালো করেছে তার মানে এই না একাদশে নিতে হবে। সেটেল টিমকে আনসেটেল করার মানে হয় না। যা প্ল্যানিং ছিলে সেটা নিয়ে কাজ করবো।
আমাদের মূল সমস্যা যেই ভালো করে তাকেই দলে চাওয়া। কোন পজিশনের ঠিক নেই, কোন ব্যাপার নাই শুধু দলে চাই। খেলায় পজিশন খুব গুরুত্বপূর্ণ। কে কোন পজিশনে খেলছে সেখানে তার ভালো করার সম্ভাবনা কত তা বিবেচনা করে দল হবে। আমরা একটা প্ল্যান নিয়ে এখানে এসেছিলাম।
সেই প্ল্যান নিয়েই দেখতে হবে। যারা আছে তারা যদি ভালো ফর্মে থাকে তাহলে একাদশ গঠনে কোন সমস্যা হবেনা। এটা বড় টুর্নামেন্ট, সুযোগ সবাই পাবে। ৯/১০টা জায়গা নিশ্চিত থাকলেও ১/২টা জায়গা নিয়ে অনেক ডিবেট হবে। সবচাইতে বড় ডিবেট মিরাজ নাকি সাইফ? নাকি উভয়ই?
প্রথম প্রশ্ন পিচ কেমন হবে? টিপিক্যাল ওভাল পিচ সাধারণত ব্যাটিং ফ্রেন্ডলি, স্পিন খুব কম কাজে আসে। তবে আপনাকে দেখতে হবে প্রতিপক্ষ কে? দক্ষিণ আফ্রিকা, তারা এমন একটা দল যারা সম্প্রতি বড় আসরে স্পিনের বিপক্ষে প্রায়ই স্ট্রাগল করেছে। গত চ্যাম্পিয়নস ট্রফিতেও তারা ভারত ও পাকিস্তানের স্পিনারদের বিপক্ষে স্ট্রাগল করেছে।
গত বিশ্বকাপে স্পিনারদের জন্য রীতিমত বধ্যভূমি এমসিজিতে ভারতের স্পিনাররা দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে দেয়।মিরাজ দক্ষিণ আফ্রিকাতে হাইওয়ে পিচে পেসারদের তুলনায় ভালো বল করেছে ওয়ানডেতে। তাদের বিপক্ষে আপনি হয়তো স্পিন জুয়া খেলতে চাইবেন, তবে পিচ সহায়ক হওয়ার কথা না। আমি ৫০ – ৫০। কোন মতামত দেওয়া নিরাপদ না।
আমার একাদশ? আমি কোন নিজের পছন্দের একাদশ দিবোনা। আমি শুধু অনুমান করতে পারি কি হবে বা রোডস কোন একাদশ নামাবে।
আমার অনুমান, তামিম ,সৌম্য, সাকিব, মুশি, সৈকত / মিথুন ( সৈকত যদি মিরাজ না খেলে), রিয়াদ, সাব্বির / সৈকত , ৩ পেসার ১ স্পিনার বা ৪ পেসার ( সাইফের ইনজুরির উপর নির্ভর)
আমার মনে হয় লিটনের সুযোগ কম। কারন? তার শেষ আন্তর্জাতিক ম্যাচ গুলোর রান দেখেন, শুধু আয়ারল্যান্ডের বিপক্ষে বলার মত কিছু এবং আয়ারল্যান্ড বিশ্বকাপে নেই। ১ ম্যাচে ভালো করে ফর্মে ফেরা হয়না। প্রস্তুতি ম্যাচে সে দলে আসার মত কিছু করেনি। টেস্ট মেজাজে ব্যাটিং করেছে।
সে যদি ৭০ বলে ৯০ বা ১০০ করত তাহলে একবার ভাবতাম। তবে সে তামিমের অনুপস্থিতিতে শুধু তামিমের রোল প্লে করেছে। আমি শতভাগ নিশ্চিত এই ইনিংসটা যদি অন্য কেউ খেলতো তাহলে তাকে লোকে বলতো টেস্ট ইনিংস, ইংল্যান্ডের পিচে এইসব ইনিংস খেলে লাভ নেই। কিন্তু অন্যজন না খেলে লিটন খেলাতে একই ইনিংস অসাধারণ, ক্ল্যাসি, চোখের শান্তি হয়ে গেছে। অথচ তার ইনিংস শুরুতে খুবই আগলি ছিলো ও অনেকটা লাকিও ছিলো। সৌম্য বেশি পজিটিভ ছিলো।
এই কারনে আমি সবসময় বলে আসছি এইসব ক্ল্যাসি, অসাধারণ এইসব কিছুই না। এটা হচ্ছে আপনি কোন হিসাবে দেখতে চান। রান করলেই হলো আপনার পছন্দের খেলোয়াড়, সেটাকে ভক্তরা ১০ করলে ১০০ করে দেখাবে, অপছন্দের খেলোয়াড় রান করলো ভাগ্যবান, ভালো ছিলো না, লাইফ পেয়েছে, টুক টুক ব্লা ব্লা এটাই হয়ে আসছে।
অর্ধেক লোক লিটনকে চায় কাল, অর্ধেক চায় না। যারা চায় তারা নিজেরাই দ্বিধাবিভক্ত কই খেলবে। কেউ বলে ওপেন, কেউ ৩, কেউ ৫, কেউ ৭। তারা নিজেরাই যখন নিশ্চিত না তখন কোচ কি চিন্তা করবে তাকে খেলানোর?
আমার মতে সে খেললে তার ওপেনিং করা উচিত। তবে সমস্যা হচ্ছে সৌম্য এখন সেট সেখানে। আপনি চাইলেই বার বার বেচারার জায়গা পরিবর্তন করতে পারেন না। এশিয়া কাপে ৭ এ খেললো। জিম্বাবুয়ের বিপক্ষে ৩, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ এ, আবার শেষ ওয়ানডে ও নিউজিল্যান্ডে ৩ এ। আবার আয়ারল্যান্ডে ওপেন। আর কত একজনের জায়গা নিয়ে খেলা করবেন? একজন খেলোয়াড় সেট এইখানে তাকে তো সরিয়ে দেওয়ার কোন মানে হয় না সেখান থেকে। সে খারাপ করলে বাদ পরবে কিন্তু আবার পজিশন চেঞ্জ? আমি এটার সাথে একমত না।
এখানে কোন ডিবেটের সুযোগ নেই। সাকিব যা ভালো মনে করে করবে। তার মত খেলোয়াড় যাকে গত ১ বছর প্রস্তুত করা হলো ৩ এ খেলার জন্য, নিজ মুখে বললো ৩ এ খেলতে পছন্দ করে সেখানে অন্য কারো চাওয়া পাওয়ার সুযোগ নেই যদি না স্বেচ্ছায় সে ৫ এ যায়।
এমন এক জায়গা যেখানে সে কখনো খেলেছে কিনা আমার সন্দেহ। এখানে একজন ধরে খেলার ব্যাটসম্যান দরকার যার শট সিলেকশন ভালো ও মাথা ঠান্ডা করে খেলতে পারে। তাই এখানেও সুযোগ দেখছিনা। সুযোগ থাকলে গত ১ মাসে ১ বার হলেও এই পজিশনে তাকে দেখতো। এখানে মিথুন, সে না খেললে দলের প্রয়োজনে সৈকত, বা মিরাজ সাইফ ২জনকেই খেলালে রিয়াদও ব্যাট করতে পারে।
যেহেতু টেস্টে এখানে খেলে তো সুযোগ হতে পারে তবে সেটা সাব্বির আরো কিছু ম্যাচ ব্যর্থ হলে।
তাই আমার মতে আপাতত লিটনের সুযোগ কম। তাকে ওপেন করাতে গেলে, সৌম্যকে ৩, সাকিবকে ৫, মিথুনকে বাদ অনেক পরিবর্তন করতে হবে। কিন্তু দল এখন এমন ক্রাইসিসে নেই বা আমরা লাগাতার ১০-১২ হারছিনা বা সেও আহামরি গড়ের কোন খেলোয়াড় না যে তাকে দলে নেওয়ার জন্য দলে এতগুলো পরিবর্তন করতে যাবে। সেটা সে কাল সুযোগ পেয়ে শতক করলেও সত্য থাকবে।
কাল তার সুযোগ পাওয়ার শেষ উপায় ? একটাই উপায়। স্টিভ রোডসের খুব প্রিয় সে। রোডস সাহেব শেষ পর্যন্ত চেষ্টা করবে। তবে তিনি না পারলে অন্য কেউ পারবেনা। আমি খুবই অবাক হবো যদি সে ৫ এ খেলে। খুবই অবাক হবো। সে যোগ্য না এমন না, বা খেলা উচিত না এমন ও না, তবে টিম ম্যানেজমেন্টর চিন্তা রাতারাতি পরিবর্তন হলেই এমন সম্ভব। ৫ বাদে বাকি জায়গায় খেলতে পারে, কিন্তু তার জন্য অনেক পরিবর্তন করতে হবে। দল যখন সেট, শেষ ৪টা ওয়ানডে জিতেছি এমন সময় দলের ছন্দ কেউ কেন ভাঙ্গবে?
যাই হোক যদি খারাপ করে তাহলে মনে হয় না কোন ১ জন থাকা না থাকার জন্য হারবো। তাই ম্যাচ যদি হেরে যাই কোনভাবে আশা করি কেউ একজনের থাকা না থাকাকে মূল কারন হিসেবে চিহ্নিত করবো না।










