,

দেশ ছাড়ছেন অপু বিশ্বাস!

news-image

বিনোদন ডেস্ক : আর মাত্র কদিন বাদেই ঈদ আনন্দে মাতবে গোটা দেশ। এরইমধ্যে সব শ্রেণির মানুষ ঈদের কেনাকাটাও শুরু করে দিয়েছেন। বসে নেই দেশের শোবিজ জগতের পরিচিত প্রিয় মুখগুলোও। ঈদে সবারই এখন চলছে নানারকম ব্যস্ততা।
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের ছাড়াছাড়ি হয়ে গেছে আরও আগেই। অপু এখন তাদের একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে একাই থাকেন। বিশেষ কোনও উপলক্ষ ছাড়া শাকিব-অপুর এক ক্যামেরায় বন্দি হওয়ার দৃশ্য তেমন একটা নেই এখন আর।

চলতি বছরের শুরুতে দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ নামে নতুন একটি ছবির গানের শুটিং করেন অপু বিশ্বাস। এরইমধ্যে ছবির বেশকিছু দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে দর্শকরা এবার বাপ্পি চৌধুরীকে দেখতে পাবেন। এদিকে ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। ‘শর্টকাট’ নামের এ ছবিটিতেও ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন অপু।

তবে চাঞ্চল্যকর খবর হচ্ছে- হঠাৎই ছেলেকে নিয়ে দেশ ছাড়ার ঘোষণা দিয়েছেন নায়িকা। না, একেবারে যাচ্ছেন না। অপু জানিয়েছেন, এবার আব্রামকে নিয়ে দেশের বাইরে ঈদ করবেন তিনি। সবশেষ অপু বিশ্বাস অভিনীত আব্দুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ ছবিটি মুক্তি পায়। এ ছবিতে অপুর নায়ক হিসেবে অভিনয় করেছেন নাম্বার ওয়ান শাকিব খান।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো