,

ঘরেই তৈরি করুন শিক কাবাব

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে প্রতিদিন একই রকমের খাবার না খেয়ে ভিন্নতা আনতে পারেন। ইফতারে খাবারের রুচি বাড়াতে খেতে পারেন শিক কাবাব। যদিও বেশিরভাগ সময় শিক কাবাব আমরা রেস্তোরাঁ থেকে কিনে খেয়ে থাকি। তবে আপনি চাইলে ইফতারে ঘরের তৈরি করতে পারেন শিক কাবাব।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন শিক কাবাব।

উপকরণ

হাড্ডি ছাড়া গরুর মাংস কিউব করে কাটা ১ কেজি, ধনিয়া গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো ১ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ,

পুদিনা পাতা ৫০ গ্রাম, টক দই ৩ টেবিল চামচ, ধনেপাতা ৫০ গ্রাম, কাঁচামরিচ ৫টি, আদা-রসুন বাটা দুই টেবিল চামচ, পেপে বাটা ১/৪ কাপ, সরিষার তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

গরুর মাংসের টুকরাগুলোর সাথে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। কমপক্ষে ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। তারপর মাংসের টুকরাগুলোকে শিকে গেঁথে নিন।

বারবিকিউ এর চুলায় কয়লা জ্বালিয়ে নিন। কয়লার উপর শিকগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সব পাশ সেদ্ধ করে হালকা পোড়া পোড়া করে নিন।

সেদ্ধ হয়ে গেলে নান রুটি বা পরোটার সাথে সালাদ দিয়ে পরিবেশন করুন মজাদার শিক কাবাব।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী