,

বিরল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আলম (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার ভোরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঁঠালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আলম উপজেলার কামদেবপুর গ্রামের মোশাহাক আলীর ছেলে। মো. আলম একজন গরু ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, ভোরে মো. আলম ধর্মজৈন এলাকার সীমান্তঘেঁষা পিলার নং-২০/১০এস মহাতলা নামক স্থানের রাস্তা দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে ভারতীয় বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলম। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে আসেন।

সীমান্তে বাংলাদেশি যুবক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান।

তিনি জানান, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের