,

ঈদের আগে যেভাবে ত্বক সজীব করবেন

news-image

অনলাইন ডেস্ক : রোজার সময়টাতে ত্বকের যত্ন তেমন একটা করা হয়ে উঠে না। কিন্তু এই সময়টাতে ত্বকের বেশি যত্নের প্রয়োজন পড়ে। রোজার সময় অনেক দীর্ঘ সময় পানি খাওয়া হয় না তাই শরীরে পানির চাহিদা সব সময় পূরণ করা সম্ভব হয় না। আর এর প্রভাব পড়ে ত্বকে। তাই ঈদের আগে আবার ত্বকে সজীবতা ফেরাতে কি করবেন জেনে নিন।

পেঁপে

২ চা চামচ পেঁপের পেস্ট ও ২ চা চামচ মধু একসাথে ভাল করে মিশিয়ে নিন। এই পেস্টটি ত্বকে ১৫ মিনিট ম্যাসাজ করুন। ৫ মিনিট পর প্যাকটি শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপেতে রয়েছে হাইড্রোক্সি অ্যাসিড যা প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করবে। এটি ত্বককে প্রাকৃতিকভাবে গ্লোয়ি করে থাকে।

শসা

শসাতে রয়েছে প্রচুর পরিমান পানি যা আপনার ত্বককে হাইড্রেটেড করে। ২ চা চামচ শসার কুঁচি, ১/২ কাপ টক দই একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। কিছুটা শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। এটি ত্বকে একটি শীতল অনুভব দিবে।

লেবুর রস

লেবুর রস ত্বকের কালো দাগ দূর করার সাথে সাথে ত্বকের মলিনতা দূর করতে সাহায্য করবে। এক চা চামচ লেবুর রস, ডিমের সাদা অংশ ও ১/২ চা চামচ দুধের সর মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে এক বা দুইবার ব্যবহার করুন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী