,

সাহরিতে বোয়াল মাছের ঝোল রান্না করবেন যে ভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সাহরিতে ভারী কিংবা মশলাদার খাবার মুখে যেন ঠিক রোচে না। ঘুম ভেঙে খেতে হয় বলে খাবারের স্বাদ ঠিকমতো লাগে না। এই সময়ে ভাতের সঙ্গে তাই হালকা মশলাদার, ঝোল ঝোল আইটেম বেশি ভালো লাগে। চলুন জেনে নেয়া যাক তেমনই একটি রেসিপি বোয়াল মাছের ঝোল রান্নার উপায়-

উপকরণ:

কয়েক টুকরা বোয়াল মাছ
আধ চা চামচের বেশি গুড়া হলুদ
আধ চামচ লাল গুড়া মরিচ
এক চিমটি জিরা গুড়া
কয়েকটা পেঁয়াজ কুঁচি
এক চামচ রসুন বাটা
পরিমাণমতো তেল
পরিমাণমতো লবণ
কয়েকটি কাঁচা মরিচ
ধনে পাতা।

প্রণালি:

সামান্য লবণ দিয়ে বোয়াল মাছ হালকা তেলে সামান্য ভেজে নিন। তেল গরম করে সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুঁচি ভেজে নিন। মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার দুইকাপ পানি দিয়ে ঝোল বানিয়ে নিন।

এবার ঝোলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মিনিট বিশেষ হালকা আঁচে জ্বাল দিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিন। ঝোল অনেকটা শুকিয়ে এলে নামিয়ে নিন। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দিন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী