,

আগারগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গাড়িতে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী নিহতের নাম আশরাফ আলী (৩৭), বাবার নাম দানেশ মিয়া। বাড়ি গজারিয়ার রায়পাড়া গ্রামে। র‌্যাব তার পরিচয় যাচাই-বাছাই করে দেখছে।

মহিউদ্দিন ফারুকী বলেন, চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিলের একটি চালান আসার খবরে রাতে গাবতলী, আগারগাঁও ও মানিক মিয়া এভিনিউয়ে তিনটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব।

তিনি বলেন, ভোরের দিকে আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকারকে র‌্যাব সদস্যরা থামার সংকেত দেয়। এসময় প্রাইভেটকারে চালকের পাশে বসা একজন র‌্যাব সদস্যদের দিকে গুলি করে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে যায়।

র‌্যাব কর্মকর্তা ফারুকী বলেন, ওই গাড়ির চালক পালিয়ে গেলেও তার পাশের আসনে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার দাবি, ওই গাড়ি তল্লাশি করে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং ৪৯৭ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের